নিজস্ব প্রতিনিধি, কলকাতা – একেবারে দোরগোড়ায় বঙ্গে বিধানসভা নির্বাচন। আসন্ন নির্বাচনে আসাদউদ্দিন ওয়েইসির দল মিমের সঙ্গে জোট বেঁধে লড়াই করবে হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টি। বুধবার সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন হুমায়ুন। আসাদউদ্দিন ওয়েইসিকে ‘বড় ভাই’ সম্মোধন করেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান।
মঙ্গলবার রাতে কলকাতায় এসেছেন মিম নেতা আসাদউদ্দিন ওয়েইসি। দমদম বিমানবন্দরে তাঁকে জড়িয়ে ধরেন হুমায়ুন কবীর। নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে রয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি। বুধবার সকালে আসাদউদ্দিন ওয়েইসিকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন হুমায়ুন। আসাদউদ্দিন ওয়েইসিকে ‘বড় ভাই’ সম্মোধন করে আসন্ন নির্বাচনে জোটের বার্তা দেন তিনি।
আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে আম জনতা উন্নয়ন পার্টির সভা। প্রথম সভা হবে ভরতপুরে। ওই সভায় এক লক্ষ মানুষের জমায়েত হবে বলে জানিয়েছেন হুমায়ুন কবীর। আসন্ন বিধানসভা নির্বাচনে ২৯৪ টি আসনের মধ্যে ১৮২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আম জনতা উন্নয়ন পার্টি। ইতিমধ্যেই ১৫৩ টি আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে দলের তরফে। রেজিনগর ও নওদা কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন হুমায়ুন।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের