নিজস্ব প্রতিনিধি, কর্ডোবা প্রদেশ - ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল স্পেন। দু’টি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জন। গুরুতর আহত শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় অনুযায়ী রবিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ দক্ষিণ স্পেনের কর্ডোবা প্রদেশের আদম্যুজ শহরের কাছে। আচমকা লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে যায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি বেসরকারি ‘ইরিও’ ট্রেন। সেই সময়ে উল্টো দিক থেকে আসছিল মাদ্রিদ-হুয়েলভাগামী রাষ্ট্রীয় ‘রেনফে’ সংস্থার একটি ট্রেন। তখনই সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে খবর, ট্রেনের প্রথম দু’টি কামরা লাইনের বাইরে চলে গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ এবং রেড ক্রস কর্মীরা। পুলিশ সূত্রে খবর, ইরিও ট্রেনে প্রায় ৩০০ জন এবং রেনফে ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। এর মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন। উদ্ধারকাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয়রাও।
কর্ডোবার ফায়ার চিফ প্যাকো কারমোনা জানিয়েছেন, খুবই ভয়াবহ অবস্থা ছিল কামরাগুলির। একেবারেই দুমড়ে গিয়েছিল কামরাগুলি। যারা জীবিত রয়েছেন, তাঁদের কাছে পৌঁছতে মৃতদেহগুলি আগে সরাতে হচ্ছিল। রাতভর ধরে উদ্ধার অভিযান চালানো হয়েছে। স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং সরকার উদ্ধারকাজে সবরকম সহযোগিতা করছে।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের