নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর – আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। নিখোঁজ বহু। এর মধ্যে পূর্ব মেদিনীপুরের ময়নার ২ জন রয়েছে। তাঁদের পরিবারের সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ। পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
সূত্রের খবর, বিখজ ২ যুবকের নাম বুদ্ধদেব জানা। বয়স ২৫ বছর। সৌমিত্র মন্ডল। বয়স ৩০ বছর। ময়নার নৈছনপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার চিরঞ্জীবপুর গ্রামের বাসিন্দা তাঁরা। সোমবার সন্ধ্যায় তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ, ৯/১ অঞ্চলের বিজেপি কনভেনার দীপক মন্ডল, অঞ্চলের বিরোধী দলনেত্রী মধুমিতা মাজী, বিজেপি নেতা মন্টু মাজী সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ।
এরপর নিখোঁজ ২ যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন বিডিও জগন্নাথ বিশ্বাস, জয়েন্ট বিডিও সুখেন্দু হাজরা, ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা, তৃণমূলের অঞ্চল সভাপতি সনত গায়েন সহ অন্যান্যরা। উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ নাজিরাবাদের ঘটনাস্থলে যান সুজিত বসু। তাঁর সঙ্গে ছিলেন দমকল বিভাগের ডিজি। ঘুরে দেখেন ভস্মীভূত এলাকা। সর্বহারাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। সুজিত বসুর উপস্থিতিতে দমকল বিভাগের ডিজি জানান, কারখানার ছিল না কোনও অনুমোদন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজিত বসু জানান, ”খবর পাওয়ার পরই দমকলের ১২ টি ইঞ্জিন পৌঁছে যায়, পরে ইঞ্জিন আরও বাড়ানো হয়। সারারাত কাজ করেছেন দমকল কর্মীরা। গতকাল ২৬ জানুয়ারি থাকায় অনেক জায়গায় ছুটি ছিল। কিন্তু সেসব বাতিল করেই দমকল বিভাগ যথেষ্ট পরিশ্রমের সঙ্গে কাজ করে আগুন নিভিয়েছে। আইনগতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার, আমরা তা নিচ্ছি। সেইমতো পদক্ষেপ করা হবে। তদন্ত হবে।“
নাজিরাবাদের দুটি গুদাম থেকে ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তবে অগ্নিদগ্ধ অবস্থায় থাকায় এখনও পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। মৃতদেহ শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট হবে। পুলিশ ও দমকল সূত্রে খবর, অগ্নিকাণ্ডের পর থেকেই ২০ জন কর্মী নিখোঁজ রয়েছেন। মৃতদের পরিবার পুলিশের কাছে নিখোঁজের ডায়েরি দায়ের করেছেন।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের