নিজস্ব প্রতিনিধি , বীরভূম - গোপন সূত্রে অভিযান চালিয়ে বড় সাফল্য পেলো পুলিশ। বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুর সংলগ্ন এলাকায় নাকা চেকিং চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সহ বিদেশি মুদ্রা উদ্ধার করলো পুলিশ। ঘটনায় এক স্থানীয় যুবককে আটক করা হয়েছে বলে জানা গেছে। তার বাড়িতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাটিকে ঘিরে মহিদাপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে , সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে মহিদাপুর এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশ। বোলপুরের অ্যাডিশনাল এসপি ও এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে অভিযান চালায় বলে জানা গেছে। নাকা চেকিংয়ের সময় একটি গাড়িতে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ ভারতীয় ও বিদেশি মুদ্রার হদিশ মেলে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় শান্ত শেখ নামে স্থানীয় এক যুবককে আটক করা হয়েছে। শুধু গাড়িতেই নয়, ওই যুবকের বাড়িতেও পুলিশ তল্লাশি চালাচ্ছে। উদ্ধার হওয়া বিদেশি মুদ্রাগুলি টুলু মণ্ডলের বলে স্থানীয়ভাবে দাবি করা হলেও, এই দাবির বিষয়ে পুলিশের তরফে এখনও কোনও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
নাকা চেকিংয়ের সময় বিদেশি মুদ্রার পাশাপাশি আর কী কী সামগ্রী উদ্ধার হয়েছে, তা এখনও বিস্তারিতভাবে জানায়নি পুলিশ। আরও কোনও মূল্যবান সামগ্রী উদ্ধার হয়েছে কি না, তা নিয়েও এলাকায় জল্পনা তৈরি হয়েছে। উদ্ধার হওয়া মুদ্রার উৎস কী, কোথায় বা কী উদ্দেশ্যে তা নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে আপাতত এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের