নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টেকনিশিয়ান্স স্টুডিওতে টলিউডের ২৬টি গিল্ডের প্রতিনিধিদের সঙ্গে এক হাই-প্রোফাইল বৈঠকে বসলেন অভিনেতা-বিধায়ক রুদ্রনীল ঘোষ। রাজ্যের ক্ষমতার পালাবদলের পর এই প্রথম সিনেপাড়ার কলাকুশলীরা কোনো রকম ভয় ছাড়া পূর্বতন শাসক শিবিরের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ্য করেছেন। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগকে ঘিরে স্টুডিওপাড়ায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
টালিগঞ্জের স্টুডিওপাড়ার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে ও কলাকুশলীদের অভাব-অভিযোগ শুনতেই মূলত এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে রুদ্রনীল ঘোষের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন গিল্ডের সদস্য, পরিচালক, প্রতিষ্ঠিত প্রযোজকেরা উপস্থিত হন। সেখানে ফেডারেশনের সাবেক সভাপতি স্বরূপ বিশ্বাসের আমলে হওয়া চরম মানসিক হেনস্থার অভিযোগে তোলেন টেকনিশিয়ানরা। রূপটান শিল্পী সিমরান পাল অভিযোগ করেন, কাজ চাইতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি ও অশালীন প্রস্তাব দেওয়া হতো।
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের বাসিন্দা তথা টেকনিশিয়ান সংগ্রাম কর্মকারের অভিযোগ, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় তার বাড়িতে হামলা চালানো হয়। দুষ্কৃতীদের ছোড়া ইটের আঘাতে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভপাত পর্যন্ত হয়ে যায় ও পরবর্তীতে তাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়। পুলিশে জানিয়েও তখন কোনো লাভ হয়নি। ইন্ডাস্ট্রিকে সম্পূর্ণ স্বৈরাচার ও অনিয়ম্মুক্ত করার লক্ষ্যে সমস্ত তথ্য সংগ্রহ করে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করছে নতুন প্রশাসন।
বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, 'এই বঞ্চিত মানুষগুলো জীবনে কোনোদিন এমন অনুকূল পরিবেশ পাননি। আগে তাঁদের মন্ত্রক অবধি পৌঁছতেই দেওয়া হতো না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই আমরা ৪ জন অর্থাৎ টালিগঞ্জের সঙ্গে যুক্ত আমি, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায় তাদের সমস্ত অভাব-অভিযোগ শুনছি। সমস্ত তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী চান ভয়মুক্ত সংস্কৃতি জগৎ, টলিপাড়ায় কোনো রকম স্বৈরাচার চলবে না'।
অন্যদিকে এই নতুন পদক্ষেপের পর স্টুডিওপাড়ায় দীর্ঘদিনের জমাট বাঁধা আতঙ্ক কেটে নতুন আশার আলো দেখছেন সাধারণ কর্মীরা। বৈঠকে যোগ দেওয়া একাধিক টেকনিশিয়ান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, 'বিগত কয়েক বছর ধরে আমরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছিলাম না। ফেডারেশনের শীর্ষ কর্তাদের বিরুদ্ধাচরণ করলেই কাজ কেড়ে নেওয়া হতো। চরম হুমকি দেওয়া হতো। নতুন সরকার যেভাবে আমাদের কথা শুনল, তাতে আমরা অত্যন্ত আপ্লুত। এবার অন্তত ইন্ডাস্ট্রিতে সুস্থ ও ভীতিহীন কাজের পরিবেশ ফিরবে বলে আমরা আশা করছি'।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের