নিজস্ব প্রতিনিধি, সোনভদ্র – ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটল উত্তরপ্রদেশের খনিতে। মৃত্যু হয়েছে ১ শ্রমিকের। আটকে পড়েছেন আরও ১৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে।
সূত্রের খবর, সোনভদ্র জেলার একটি খনিতে যন্ত্রের মাধ্যমে পাথরে গর্ত করছিলেন শ্রমিকরা। শনিবার দুপুর ৩টে নাগাদ ওই খনিতে আচমকা ভূমিধস নামে। সেই সময় কাজ করছিলেন প্রায় ১৬ জন। বড় বড় পাথরের চাঁই চাপা পড়ে ১ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, এনডিআরএফ ও এসডিআরএফের দল।
এখনও পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। জোরকদমে উদ্ধারকাজ চালানো হচ্ছে। উল্লেখ্য, শনিবারই সোনভদ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই জায়গাটা দুর্ঘটনাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের