নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বৃহস্পতিবার ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বড়বাজারের রাসায়নিক গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
সূত্রের খবর, এদিন দুপুর পৌনে ৩টে নাগাদ বনফিল্ড রোডের কাছে একটি রাসায়নিক গোডাউনে আগুন লাগে। গোডাউনে রাসায়নিক থাকায় মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় দমকলের ২ টি ইঞ্জিন। পরে আরও ৫ টি দমকলের ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করেন ৭ টি দমকলের কর্মীরা।
গোডাউনে রাসায়নিক পদার্থ থাকায় জলের বদলে ফোম দিয়ে আগুন নেভানোর কাজ করেন দমকল কর্মীরা। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয়দের। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কীভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। তা জানতে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের