নিজস্ব প্রতিনিধি, হাওড়া – মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ার বাইকের গ্যারাজে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ১ জনের। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে পুলিশ। বাইকের গ্যারাজে বেআইনি তেলের ব্যবসা চালানো হত বলে অভিযোগ স্থানীয়দের।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে সাঁকরাইলের আন্দুল রোডের মৌড়িগ্রাম নিমতলা এলাকায়। মৃতের নাম সন্দীপ দাস। গ্যারেজে কাজ চলাকালীন আচমকা আগুন লেগে যায়। চারিদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২ টি ইঞ্জিন ও বিশাল পুলিশ বাহিনী।
যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানো হয়। ১ জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে হয়তো আগুন লেগেছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি গ্যারাজের আড়ালে বেআইনিভাবে তেল বিক্রি করা হতো কিনা তা নিয়েও তদন্ত শুরু করা হয়েছে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের