নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ কলকাতার একটি বাজারে। পুড়ে ছাই হয়ে গিয়েছে ৪০ টি দোকান। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে দমকলের ৭ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, এদিন রাত দেড়টা নাগাদ দক্ষিণ কলকাতার রামগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ঘিঞ্জি বাজার এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। আগুন দেখতে পেয়েই দমকলে খবর দেন স্থানীয়রা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭ টি ইঞ্জিন ও বিশাল পুলিশ বাহিনী।
দীর্ঘ ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভস্মীভূত হয়ে গিয়েছে মুদির দোকান, দশকর্মার দোকান, ফলের দোকান। পুড়ে ছাই ৪০ টি দোকান। কী থেকে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের