নিজস্ব প্রতিনিধি, জাকার্তা – টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি ইন্দোনেশিয়ায়। বন্যার পাশাপাশি ভূমিধসও হয়েছে। জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। ভেঙে পড়েছে বহু বাড়ি। মৃত্যু হয়েছে ৬৩১ জনের। নিখোঁজ ৫০০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
সূত্রের খবর, ঘূর্ণিঝড় সেনিয়ার তাণ্ডবে বিধ্বস্ত ইন্দোনেশিয়া। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪ লক্ষের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকায় খাবারের মজুত শেষ হয়ে আসছে। ইন্টারনেট না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এরপর জেরে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে সময় লাগছে উদ্ধারকারী দলের। পশ্চিম সুমাত্রার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব জানান, শুধুমাত্র পশ্চিম সুমাত্রাতেই মৃত্যু হয়েছে ৬১ জনের এবং নিখোঁজ ৯০ জন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা। ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে ১১ টি হেলিকপ্টার। বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। ইন্দোনেশিয়ার পাশাপাশি ঘূর্ণিঝড়ের জেরে বিপর্যস্ত থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপিন্স ও শ্রীলঙ্কা।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের