নিজস্ব প্রতিনিধি, কলকাতা – দুয়ারে বিশেষ পর্যবেক্ষক। মঙ্গলবার সোনাগাছিতে যৌনকর্মীদের জন্য চালু হল ‘স্পেশাল ক্যাম্প’। সেই ক্যাম্পে হাজির হন খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল। তিনি যৌনকর্মীদের আশ্বাস দিয়েছেন, “ভয় নেই, কারোর নাম বাদ যাবে না।“
এদিন মনোজ আগরওয়াল জানিয়েছেন, “কোনও ভয় নেই। ওঁদের বাবা-মা না থাকলে আমাদের স্পেশ্যাল পাওয়ার আছে। ওটা দিয়েই নাম তুলব। স্পেশ্যাল অবজার্ভারের ৫ জন আগামিকাল আসছেন। শুধু যৌনকর্মী নয়, অরফান (অনাথ) হাউসেও স্পেশাল ক্যাম্প হব। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে ফর্ম তুলে নেব। ১৬ ডিসেম্বর খসড়া হবে।“
সূত্রের খবর, এদিন তপসিয়ায় BLO-দের সঙ্গে নিয়ে একাধিক ভোটারের বাড়ি ঘুরেছেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। সোনাগাছির যৌনকর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল। পাশাপাশি কারোর নাম যাতে বাদ না পড়ে, সেই আশ্বাসও দিয়েছেন তিনি।
‘স্পেশাল ক্যাম্প’-এ এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দেওয়া এবং নথি সংক্রান্ত কোনও সমস্যার কথা জানাতে পারবে। এই ক্যাম্প থেকেই এই সমস্যার সমাধান করা হবে। যৌনকর্মী ও তাঁদের সন্তানদের কথা মাথায় রেখেই এই ক্যাম্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্প চালু হওয়ার পর থেকেই উপস্থিত থাকছেন নির্বাচন কমিশনের আধিকারিক হিসেবে ইআরও।
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের