নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - আসন্ন বিধানসভা ভোটের উদ্দেশ্যে ইতিমধ্যেই জেলায় জেলায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। রুটমার্চও শুরু করে দিয়েছেন তারা। বুথ সংলগ্ন এলাকাগুলি ঘুরে দেখছেন। এরই মধ্যে ব্যাপক চাঞ্চল্য আলিপুরদুয়ারে। অসম সীমান্তে ধরা পড়লেন এক ভুয়ো সেনা জওয়ান। গ্রেফতার করা হয়েছে তাকে। তার আসল পরিচয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ধৃতের নাম শুভঙ্কর দেবনাথ। তার কাছ থেকে CISF জওয়ানের একটি আইডেনটিটি কার্ড উদ্ধার হয়েছে। সেই কার্ডে নামের জায়গাটি বিকৃত করা হয়েছে। স্থানীয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অনুমান, এটি ভুয়ো আইডি কার্ড। অন্যের আইডেনটিটি কার্ড ব্যবহার করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
পুলিশের তরফে জানানো হয়েছে , অসমের দিক থেকে আসা একটি গাড়ি থেকে নাকা চেকিং পয়েন্টের কাছে নামে ওই যুবক। পরনে ছিল কেন্দ্রীয় বাহিনীর পোশাক। তাকে দেখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়। তখনই ওই আইডি কার্ড ও আধার কার্ড উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ম্যাজিস্ট্রেট সবটা খতিয়ে দেখে তাকে গ্রেফতার করেন। ভিনরাজ্য থেকে এসেছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের