নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য বিধানসভা নির্বাচনে বাকি আর হাতেগোনা কয়েকটি দিন। এই আবহে বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটের আগে প্রচারে গতি বাড়াতে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। ৪০ জনের এই তালিকায় দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি নজর কেড়েছে কয়েকটি নতুন নাম।
রাজ্যে প্রথম দফায় উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ১৫২টি আসনে ভোট হতে চলেছে। ইতিমধ্যেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রচারে আরও জোর দিতে ৪০ জন তারকা সদস্যের তালিকা প্রকাশ করেছে শাসকদল।
এই তালিকার শীর্ষে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সুব্রত বক্সি-সহ দলের একাধিক হেভিওয়েট নেতা ও জনপ্রতিনিধিদের নাম। বিশেষভাবে নজর কেড়েছে অনুব্রত মণ্ডলের নাম, যিনি দীর্ঘদিন ধরে সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত। তবে সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে সদ্য দলবদলকারী তরুণ নেতা প্রতীক উর রহমানের নাম। তাকে তারকা প্রচারকের তালিকায় অন্তর্ভুক্ত করা তৃণমূলের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলেরই ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
এছাড়াও সদ্য রাজ্যসভার সাংসদ হওয়া কোয়েল মল্লিকের নামও এই তালিকায় রয়েছে। প্রথম দফার ভোটে যেসব জেলায় নির্বাচন, সেখানে এই তারকা প্রচারকদের ব্যাপকভাবে কাজে লাগানো হবে। বিশেষ করে সংগঠনকে চাঙ্গা করা এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতেই এই উদ্যোগ।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের