নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে প্রচারে নতুন মাত্রা যোগ করল তৃণমূল কংগ্রেস। রাজ্যজুড়ে প্রতিটি বিধানসভা কেন্দ্রে স্থানীয় স্তরের ইস্তাহার প্রকাশের উদ্যোগ নিল শাসক শিবির। প্রতিটি কেন্দ্রে ‘প্রতিজ্ঞা স্তম্ভ’ স্থাপনের উদ্যোগ নিল শাসকদল।
প্রথম দফার ভোট থাকা কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই এই কর্মসূচি শুরু হয়েছে। দলীয় সূত্রে খবর, রাজ্যের মোট ২৯১টি কেন্দ্রেই বসানো হবে এই ‘প্রতিজ্ঞা স্তম্ভ’। প্রতিটি স্তম্ভে থাকবে স্থানীয় মানুষের চাহিদা অনুযায়ী ১০টি করে প্রতিশ্রুতি, যা সরাসরি ভোটারদের উদ্দেশ্যে দিচ্ছেন প্রার্থীরা। এই প্রতিশ্রুতির তালিকায় রয়েছে রাস্তা, সেতু নির্মাণ-সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা।
তৃণমূলের দাবি, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় স্তরের সমস্যাকে গুরুত্ব দিয়ে সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যা অন্য কোনও দল আগে এভাবে করেনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির প্রকাশিত চার্জশিটের পাল্টা হিসেবেই এই কৌশল নিয়েছে তৃণমূল। প্রকাশ্য স্থানে এই প্রতিজ্ঞাগুলি তুলে ধরার পাশাপাশি প্যামফ্লেট আকারে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে দলের।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের