নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিধানসভা ভোটের ঘোষণা না হলেও একাধিক জেলায় ইতিমধ্যেই চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। তাদের স্বাগত জানিয়েছেন পুলিশ আধিকারিক সহ পার্টির সদস্যরা। জনগণের নিরাপত্তা সুনিশ্চিত সহ দুষ্কৃতী হামলা , সন্ত্রাসবাদের বিরুদ্ধে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। ঠিক তেমনই সুন্দরবনের জলপথে এলাকাতেও জনগণের স্বার্থে রুটমার্চ চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী।
সূত্রের খবর , দক্ষিণ ২৪ পরগণা জেলার ৩১ টি বিধানসভার মধ্যে উপকূলীয় এলাকা রয়েছে ১১ টি সুন্দরবনের। বেশকিছু বুথ কেন্দ্রে যেতে নদী পারাপার করতে হয়। শুক্রবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগণার বেশকিছু জায়গায় জলপথ সহ স্থলপথে টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কোথাও পায়ে হেঁটে আবার কোথাও লঞ্চে করে বা কোথাও নৌকো করে রুটমার্চ করছেন তারা। ভোটের হাওয়া বুঝতে দুষ্কৃতীদের গন্ধ পেয়ে সবটা খতিয়ে দেখা চেষ্টা করছেন তারা। ভোটের মুখে এই সময় দুষ্কৃতী বা সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনা থাকে বেশি। তাই কোনো ঝুঁকি না নিয়ে এলাকাগুলি পরিদর্শন করছে তারা।
উল্লেখ্য , বেশ কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগণার বেশকিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর আগমন হয়েছে। ভোট ঘোষণা না হলেও তাদের কাজ করে চলেছেন তারা। বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে এলাকার পরিস্থিতি সম্পর্কে আন্দাজ করা সহ সবটাই খতিয়ে দেখেছে তারা। প্রয়োজনে জনগণের সাহায্য করছেন। শুক্রবার সকালে তেমনই চিত্র দেখা গেল সুন্দরবনের বিভিন্ন দ্বীপ এলাকায়।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের