নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভোটের আগেই কোচবিহার শহরে উদ্ধার হল তাজা বোমা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নেহেরু নগর সংলগ্ন এলাকায়। প্রথমে স্থানীয়দের নজরে আসে সন্ধেহজনক বস্তুটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ভোটের আগে এমন ঘটনায় বাড়ছে উদ্বেগ।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার দুপুরে কোচবিহারের নেহেরু নগর সংলগ্ন মাদ্রাসার সামনে একটি দোকানের প্রাচীরে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় বস্তুটি ঝুলতে দেখা যায়। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে স্থানীয়রা সেটিকে বোমা বলে সন্দেহ করেন। এরপরই আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায় আর দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীদের দাবি , আগে কথনো এই এলাকায় এমন ঘটনা ঘটেনি ,তাই তারা আতঙ্কিত। পাশেই একটি মাদ্রাসা থাকায় ছোটো ছোটো পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ভোটার আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক আর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন ,ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান , দোকানের মালিক প্রথমে প্লাস্টিকে বস্তুটি ঝুলে থাকতে দেখেন আর তার সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বস্তুটি উদ্ধার করে আর জানায় যে ওটি আসলে একটি বোমা। পাশেই একটি মাদ্রাসা আছে আর এলাকাটি একটি ঘন বসতিপূর্ণ এলাকা। আগে কথনোই সেখানে এরকম ধরণের ঘটনা ঘটেনি এটি প্রথম। এখন তারা জানতে চান কে এই কাজটি করেছেন আর কেন করেছেন।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের