নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এরই মধ্যে ভোটের মাত্র ৩৬ ঘণ্টা আগে রাতের অন্ধকারে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পর্যবেক্ষক। যা ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
সোমবার রাতে কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ পর্যবেক্ষকরা। অভিযোগ, সেখানে তাকে ধমকানো হয় এবং স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, এলাকায় কোনও অশান্তি হলে 'বুঝে নেওয়া হবে'। এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন ফিরহাদ নিজেই। তৃণমূল প্রার্থীর বক্তব্য, ' আমাকে ডেকে বলা হয় এলাকায় যেন কোনও সমস্যা না হয়। এজেন্টদের বসতে বাধা না দেওয়া হয়। না হলে বুঝে নেওয়া হবে। আমি জানাই, চেতলায় কোনও ঝামেলা হয় না। তখনও বলা হয় না হলেই ভালো। নয়তো বুঝে নেওয়া হবে।'
ফিরহাদ হাকিম আরও জানান, 'এই রকম নকশাল আমলে দেখেছি। সেই সময় বাড়িতে, বাড়িতে তল্লাশি চালানো হত। আমি কি রিগিং করেছি? কোনওদিন বন্দুক, ছুরি চালিয়েছি? আমাকে এসে চমকাচ্ছে। মানুষ বিষয়টি ভালো ভাবে নেবে না।' এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে কঠোর নজরদারির বার্তা, অন্যদিকে শাসকদলের অভিযোগ, প্রশাসনের নামে চাপ সৃষ্টি করা হচ্ছে নির্বাচনের আগে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের