নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বিধানসভা ভোটের আগে ফের বড়সড়ো ভাঙন বিজেপিতে। এবার বিষ্ণুপুরের ১০ জন বিজেপি সদস্য সহ ২০০ টি পরিবার তৃণমূলে যোগদান করলো। বিষ্ণুপুরের তৃণমূলের প্রার্থী তন্ময় ঘোষের হাত ধরে তারা তৃণমূলে যোগদান করে। যা স্থানীয় রাজনীতিতে কিছুটা আলোড়ন সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বিষ্ণুপুর বিধানসভার জন্তা বুথ দখল করল তৃণমূল। বিজেপির পঞ্চায়েত সদস্য রাজু কুন্ডু সহ ১০ জন বিজেপি সদস্য এবং ২০০ টি পরিবার যোগ দিল তৃণমূলে। তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের হাত ধরে তারা তৃণমূলে যোগদান করে। ভোটের মুখে এই দল বদল তৃণমূলের জন্য কতটা স্বস্তি দিয়েছে তা পরবর্তী সময়ে বোঝা যাবে।
এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের প্রার্থী তন্ময় ঘোষ জানান, মানুষকে ভুল বুঝিয়ে জনপ্রতিনিধি হয়ে মানুষের দায়বদ্ধতা পালন করে না। যারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত তাদের পাশে প্রতিবাদ জানিয়ে রাজু কুন্ডুর মতো মানুষেরা মানুষের জন্য কাজ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরার চেষ্টা করেছে। আমরা বিষ্ণুপুরের মধ্যে জন্তা গ্রামে বিশাল ভোটে জয়ী হব।
বিজেপির প্রাক্তন কর্মী রাজু কুন্ডু জানান, আমি বিজেপি করতে গিয়ে বুঝেছি বিজেপি শুধু নামে প্রচার করে আমরা মানুষের কাজ করব পাশে থাকবো। কিন্তু বিগত ২ বছর কাজ করতে গিয়ে আমি বিজেপির কাউকে পাশে পাইনি। আমি নিজের এলাকায় কোন উন্নয়ন করতে পারিনি, তাই আমি তৃণমূলে যোগদান করলাম।
এর পরিপ্রেক্ষিতে বিষ্ণুপুর বিধানসভার বিজেপি প্রার্থী শুক্লা চ্যাটার্জি জানান, যারা বিকৃতি মস্তিষ্কের তারা ওই রকমই কাজ করবে। আমার মনে হয়না যারা বিজেপি পরিবারের সদস্য তারা কখনো কারো সাথে খারাপ আচরণ করে। পুরোটাই নিজস্ব মানসিকতার উপর ডিপেন্ড করছে। রাজু কুন্ডু যেই কাজটা করেছে খুবই জঘন্য কাজ করেছে। এই দলবদল ভোটে কোনরকম প্রভাব পড়বে না, বরং ওই রকম লোক দলে না থাকাই ভালো।
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর
কাজ হারানোর আশঙ্কা কাটিয়ে মিলল পাশে থাকার আশ্বাস
জোয়ারের ঢেউয়ে তলিয়ে দুই পর্যটক, উদ্ধার দেহ; মন্দারমণিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
১৫ বছরেও মেলেনি সমাধান, জল-রাস্তা-পথবাতি নিয়ে ক্ষোভ; ১০ লক্ষ টাকার হিসাব চাইলেন স্থানীয়রা
হোটেলের ফায়ার সেফটি সিস্টেম, জলের চাপ ও জরুরি সিঁড়ি খতিয়ে দেখল প্রশাসন, কর্মীদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণের নির্দেশ
জেল থেকে মুক্তির তিন মাসেই ফের মাদক কাণ্ড, ২৮৫ গ্রাম ব্রাউন সুগারসহ অটোচালক গ্রেফতার
কাছারিপাড়ায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ৭০ বছরের সত্যজিৎ ঘোষ , দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের