নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিধানসভা নির্বাচনের আবহে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে তুফানগঞ্জে। বিজেপির দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ এলাকায়। ঘটনায় অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে একাধিক রাজনৈতিক দল। আর সেই প্রচারের অংশ হিসেবেই তুফানগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিজেপির দলীয় পতাকা লাগানো হয়েছিল। তবে সোমবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই পতাকাগুলি ছিঁড়ে পুকুরে ফেলে দেয় বলে বিজেপির অভিযোগ। এই ঘটনায় শহরের ৪, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে চরম উত্তেজনা ছড়ায়।
ঘটনা প্রসঙ্গ বিজেপি কিষাণ মোর্চা কোচবিহার জেলা সহ-সভাপতি প্রসেনজিৎ বসাক বলেন, ' তৃণমূলের উন্নয়ন বাহিনীর রাতের বেলায় একটু বেশি চোখে দেখে তো তাই বিজেপির পতাকা গুলো ছিঁড়ে দিয়েছে। নির্বাচনে তো জেতার ক্ষমতা নেই তাই দলের পতাকা ছিঁড়ছে। যদি সাহস থাকে তো আসন্ন নির্বাচনে তুফানগঞ্জে ২২ টি আসন জিতে দেখাক। যত পতাকা ছিঁড়বে তত বিজেপির ক্ষমতার আরও বাড়বে।'
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। তুফানগঞ্জ শহরের তৃণমূল সভাপতি গৌতম সরকার বলেন , ' ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। বিজেপি নিজেরাই পতাকা লাগিয়ে আবার খুলে দিয়েছে। ওদের অভিযোগ করা ছাড়া আর কোন কাজ নেই। আমরা তৃণমূলের লোকেরা হিমশিম খাচ্ছি উন্নয়নের কাজ করতে। আর ওরা SIR করে সারা বাংলার মানুষকে নাজেহাল পরিস্থিতি তৈরি করেছে। আর এর জবাব বাংলার মানুষ আগামী নির্বাচনে দেবে।'
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের