নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাজ্য জুড়ে নির্বাচনের দামামা বেজে গেছে। এই পরিস্থিতিতে ফের উত্তপ্ত হয়ে উঠল গোসাবা। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে শাসক দলকে নিশানা করল গেরুয়া শিবির। যার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, ১৫৫ নম্বর রাজাপুর বুথে নির্বাচনী কাজ করছিলেন বিজেপির দুই কর্মী দীপ কুমার বেরা ও সুবীর মণ্ডল। অভিযোগ, সেই সময় আচমকাই কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায়। আহত বিজেপি কর্মীরা জানান, ' তারা তাদের বুথ এজেন্টের নাম জমা দিতে গেছিল সেই সময় এলাকায় তৃণমূল নেতা করিম মোল্লা তাদের এসে মারধর করতে থাকে। শুধু তাই নয়, তাদের সঙ্গে থাকা ছেলেরাও মারধর করতে থাকে। এমনকি বিজেপি করে বলে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেয়।
এই ঘটনায় দুজন বিজেপি কর্মী আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোউতোর তুঙ্গে। বিজেপির গোসাবা প্রার্থী বিকর্ণ নস্কর জানান, ' গণতন্ত্রের উৎসবে তৃণমূলে লোকেরা গুণ্ডাবাজি চালাচ্ছে। রাজাপুর বুথে আমাদের দলের নির্বাচনী কাজ হচ্ছিল সেই সময় তৃণমূলের লোকেরা হামলা চালায়। ওরা ভেবেছে এভাবে গুন্ডাবাজি করে জিততে পারবে।'
বিজেপি প্রার্থী আরও বলেন, ' আমি ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় জানিয়েছি। প্রশাসন যদি ২৪ ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার না করে তাহলে এই ঘটনার বিরুদ্ধে যা করণীয় আমরা তা করব। এই এলাকায় কোন রকমের গুন্ডাগিরি, দুর্নীতিবাজদের থাকা চলবে না। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই।'
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের