নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে প্রশাসনিক স্তরে রদবদলের ঝড় অব্যাহত। আবারও রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে বদল আনল নির্বাচন কমিশন। এক ধাক্কায় এক ডজন পুলিশ সুপার বদলের পাশাপাশি কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ পদেও করা হল রদবদল।
সোমবারই রাজ্যের ডিজি পীয়ুষ পান্ডে এবং কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতীম সরকারকে সরানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বড় পদক্ষেপ কমিশনের। এবার কলকাতার ডিসি (সেন্ট্রাল) পদ থেকে সরিয়ে দেওয়া হল ইন্দিরা মুখার্জীকে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাওকে। শুধু কলকাতাতেই নয়, রাজ্যের একাধিক জেলাতেও বদল আনা হয়েছে।
বীরভূম, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, মালদহ-সহ মোট ১২টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ করা হয়েছে। বীরভূমে দায়িত্ব পেয়েছেন সূর্যপ্রতাপ যাদবকে। তিনি আইপিএস ২০১১ সালের ব্যাচ। কোচবিহারের এসপি হিসাবে দায়িত্ব দেওয়া হল জসপ্রীত সিংহকে। তিনি আইপিএস ২০১৬ সালের ব্যাচ। বারাসাত পুলিশ জেলায় নতুন এসপি হিসেবে দায়িত্ব পেলেন আইপিএস ২০১২ সালের ব্যাচের পুষ্পা।
ডায়মন্ড হারবারের পুলিশ জেলার সুপারকেও বদলে দিল কমিশন। এই পদে ছিলেন বিশপ সরকার। তার জায়গায় আনা হল ঈশানী পালকে। মুর্শিদাবাদ পুলিশ সুপার ধৃতিমান সরকারকে বদলি করে তার জায়গায় দেওয়া হয়েছে ২০১৩ সালের ব্যাচের সচিনকে। ভোটের মুখে প্রশাসনিক স্তরে কমিশনের এই রদবদল রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু করেছে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের