নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের ঠিক আগে বড়সড় রাজনৈতিক চমক বাংলার রাজনীতিতে। নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসু বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। রবিবার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন তিনি। একইসঙ্গে, নিজের অতীত রাজনৈতিক সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক ভুল’ বলেই স্বীকার করলেন তিনি।
তৃণমূল ভবনে ব্রাত্য বসু ও কীর্তি আজাদের উপস্থিতিতে জোড়াফুল শিবিরে যোগ দেন চন্দ্র বসু। যোগদান করেই বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে চন্দ্র বলেন, 'আমি ঐতিহাসিক ভুল করেছিলাম বিজেপি করে, আজ সেই ভুল শুধরে নিলাম।' তিনি বলেন, ' ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে পরিবর্তনের আশা দেখছিলাম। কিন্তু পরে উপলব্ধি করলাম বিজেপি সংবিধানের মূল চেতনার বিরোধিতা করছে।'
চন্দ্র বসু আরও বলেন, 'নেতাজির আদর্শে রাজনীতি করার কথা বলা হয়েছিল, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখিনি।' তার মতে , ' আজকের সময়ে নেতাজির আদর্শ সবচেয়ে বেশি প্রয়োজন। বাংলা ভাগের চেষ্টা হচ্ছে, সেটাকে আটকাতে হবে। বিজেপি ধর্ম ও মন্দিরের রাজনীতিতে বিশ্বাস করে, যা আমার আদর্শের সঙ্গে মেলে না।'
উল্লেখ্য, বিজেপির হয়ে ২০১৬ সালে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। সেই প্রসঙ্গেও তিনি বলেন, ব্যক্তিগত আক্রমণের রাজনীতিতে তিনি বিশ্বাসী নন এবং ভবানীপুরে মমতার কোনও বিকল্প নেই বলেও মন্তব্য করেন।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের