নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের রণদামামা বেজে গেছে। আর এই আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা বাড়তে থাকায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। পরিস্থিতি সামাল দিতে এবার বেআইনি জমায়েতের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করল কমিশন।
ভোট ঘোষণার পর থেকেই রাজ্যের নানা জায়গা থেকে উত্তেজনা ও বিক্ষোভের খবর সামনে আসছে। বিশেষ করে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গত মঙ্গলবারের বিক্ষোভকে নজিরবিহীন বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। একইসঙ্গে মালদহের কালিয়াচক এলাকায় অশান্তির ঘটনায় নির্বাচন কমিশনকে NIA তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এই প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাত থেকেই রাজ্য জুড়ে বেআইনি জমায়েতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে , আগাম অনুমতি ছাড়া কোনও মিছিল, সভা বা জমায়েত করা যাবে না। এই নির্দেশ অমান্য করলে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
শুধু তাই নয়, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাওয়ার ক্ষেত্রেও আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে, বিএলও রক্ষা কমিটি মঞ্চকে ঘিরেও কড়া বার্তা দিয়েছে কমিশন। যদি তারা পুনরায় কোনওভাবে মঞ্চ গড়ে বিক্ষোভ দেখানোর চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তৎক্ষণাৎ সাসপেনশনের মতো কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের