নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - প্রশাসনের পাশাপাশি এবার সংগঠনকেও সমান গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেচেদায় ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক থেকে নন্দীগ্রামের সম্ভাব্য উপনির্বাচন নিয়ে বড় ইঙ্গিত দিলেন তিনি। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের দুই শিবিরকেই একযোগে নিশানা করে শুভেন্দুর দাবি, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় স্তরের নির্বাচনে প্রার্থী দেওয়ার লোকও খুঁজে পাবে না তৃণমূল।
রবিবার মেচেদায় তমলুক সাংগঠনিক জেলার জনপ্রতিনিধি, মণ্ডল নেতৃত্ব এবং পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে দীর্ঘ সাংগঠনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মন্ত্রী হরেকৃষ্ণ বেরা, অশোক দিন্দা, বিধায়ক দিব্যেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'স্থানীয় স্তরে নির্বাচনের ক্ষেত্রে কালীঘাট তৃণমূল এবং ঋতুব্রত তৃণমূলের অবস্থা এক। প্রত্যেকের বেহাল দশা। ভোটে দাঁড় করানোর লোক পাবে না।'
তৃণমূলকে খোঁচা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ' দুটো জিনিসের উপর ভর করে তো তৃণমূল ছিল। এক হলো পুলিশ আর দুই আইপ্যাক। এখন তো পুলিশ নেই, সরকার বদল হয়ে গেছে। আর আইপ্যাক তো ভোটের আগেই পাট গুটিয়ে চলে গিয়েছে। এখন রাজ্যে তোলাবাজি বন্ধ হয়েছে, সিন্ডিকেট বন্ধ হয়েছে, রাস্তায় হাত পাতা বন্ধ হয়েছে। রাজ্যে অনেক পরিবর্তন ঘটেছে। আর একটু সময়, ধৈর্য ধরুন।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের