নিজস্ব প্রতিনিধি, দিল্লি - সম্প্রতি ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার ভোটচুরি রুখতে নয়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নিয়ম বদল করে দেওয়া হল পোস্টাল ব্যালট গণনার।
নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ইভিএমের ভোট গণনার শেষ রাউন্ডের আগেই শেষ করতে হবে পোস্টাল ব্যালট গণনা। পুরনো নিয়ম অনুযায়ী, সকাল ৮টা থেকে শুরু হয় পোস্টাল ব্যালট গণনা। এর আধঘণ্টা পর ইভিএমের গণনা শুরু হয়। সাধারণত ইভিএমের গণনার আগেই শেষ হয়ে যায় পোস্টাল ব্যালট গণনা। যদিও কখনও কখনও দেরি হত। তবে নয়া নিয়ম অনুযায়ী, ইভিএমের ভোট গণনা শেষের আগেই পোস্টাল ব্যালট গণনা শেষ করতে হবে।
উল্লেখ্য, কংগ্রেস নেতা অভিযোগ তুলেছিলেন, “অলন্দ কর্ণাটকের একটি লোকসভা কেন্দ্র। কেউ কেউ ৬০১৮ টি ভোট মুছে ফেলার চেষ্টা করেছেন। আমরা জানি না ২০২৩ সালের কর্ণাটকের বিধানসভা নির্বাচনে ঠিক কত জনের নাম বাদ গিয়েছে। কিন্তু সংখ্যাটা অবশ্যই ৬০১৮-র বেশি হবে।“ শুধুমাত্র কর্ণাটক নয়, মহারাষ্ট্র, হরিয়ানা এবং উত্তরপ্রদেশেও ভোট চুরি করা হয়েছে বলে দাবি তাঁর।
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তুলোধোনা করে রাহুল গান্ধী বলেন, “দেশে স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের বিষয়টি সুনিশ্চিত করার বদলে পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন। ভোটচুরির তদন্তের জন্য কর্ণাটকের সিআইডি আরও তথ্য চেয়েছিল নির্বাচন কমিশনের কাছে। কিন্তু সেই তথ্য দেয়নি জ্ঞানেশ কুমারের কমিশন। এর থেকে স্পষ্ট ভোট চোরদের সুরক্ষা দিচ্ছে নির্বাচন কমিশন।“
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের