নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নির্বাচনের প্রাক্কালে সাপ্লিমেন্টারি তালিকায় শতাধিক ব্যক্তির নাম বাদ যাওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সামিল হলেন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে দিনহাটাজুড়ে ছড়িয়েছে উত্তেজনা। সবমিলিয়ে ভোটের মুখে এই ধরনের বিভ্রাট ঘিরে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা ও ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় কিনা, এখন সেদিকেই তাকিয়ে গোটা বিধানসভা কেন্দ্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের প্রকাশিত SIR তালিকা থেকে রাজ্যের ৬০ লক্ষেরও বেশি মানুষের নাম বাদ পড়েছিল। এরপর বৈধ নাগরিকদের পুনরায় অন্তর্ভুক্ত করতে তৈরি করা হয় সাপ্লিমেন্টারি লিস্ট। সম্প্রতি সেই তালিকা জনসমক্ষে আসতেই দেখা যায় বুড়িরহাট, নাজিরহাট, চৌধুরীহাট ও বামনহাট অঞ্চলের অগণিত বাসিন্দার নাম অনুপস্থিত। এর জেরে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, ১৯৫২ সাল থেকে নিয়মিত ভোটদান করা ব্যক্তিরাও এই তালিকায় জায়গা পাননি।

অনেকের আশঙ্কা, আসন্ন লড়াইয়ে তাঁরা আদৌ বুথমুখী হতে পারবেন কিনা। অভিযোগ, বিএলও বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গিয়েও কোনো স্পষ্ট উত্তর মেলেনি। এই পরিস্থিতিতে অসন্তোষ আরও বাড়ে যখন দেখা যায়, একই পরিবারের কোথাও বাবার নাম রয়েছে, অথচ ছেলে-মেয়েদের নাম উধাও, আবার কোথাও উল্টোটাও দেখা যাচ্ছে। এই বিশৃঙ্খলার জেরে উদ্বেগ ছড়িয়েছে গোটা মহকুমায়। হাতে ভোটার কার্ড নিয়ে নারী-পুরুষ নির্বিশেষে সোমবার সকালে রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান বাসিন্দারা। এই অবরোধের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলিতে ব্যাপক যানজট তৈরি হয়।
বিক্ষোভকারীদের একাংশের দাবি, নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগের তির সরাসরি নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারের দিকে। প্রশাসনের ওপর চাপ বাড়িয়ে আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত তাঁদের নাম পুনরায় তালিকাভুক্ত করা হচ্ছে এবং বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ পুনরায় দীর্ঘ প্রক্রিয়ার ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন।
আন্দোলনকারী এক ব্যক্তি বলেন, 'জ্ঞানেশ কুমার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেছে বেছে বৈধ ভোটারদের নাম মুছে ফেলেছেন। বিশেষ করে সংখ্যালঘুদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি। বিজেপির কাছ থেকে সুবিধা নিয়ে তিনি এই কাজ করছেন বলে আমাদের সন্দেহ। আমরা ১৯৫২ ও ২০০২ সালের তালিকায় ছিলাম, অথচ এখন বাদ পড়েছি কেন-এর জবাব নির্বাচন কমিশনকে দিতেই হবে'।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের