নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নির্বাচনের প্রাক্কালে সাপ্লিমেন্টারি তালিকা থেকে শতাধিক ব্যক্তির নাম বাদ পড়ায় কমিশনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে শামিল হলেন এলাকাবাসী। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মিনাখা জুড়ে। সবমিলিয়ে ভোটের মুখে এই ধরনের বিভ্রাট ঘিরে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা ও ক্ষোভ ক্রমশ বাড়ছে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় কিনা, এখন সেদিকেই তাকিয়ে গোটা বিধানসভা কেন্দ্র।
স্থানীয় সূত্রে জানা গেছে , নির্বাচন কমিশনের প্রকাশিত SIR তালিকা থেকে রাজ্যের ৬০ লক্ষেরও বেশি মানুষের নাম বাদ গিয়েছিল। এরপর বৈধ নাগরিকদের পুনরায় অন্তর্ভুক্ত করতে তৈরি করা হয় সাপ্লিমেন্টারি লিস্ট। সেই তালিকা প্রকাশ্যে আসতেই দেখা যায় শঙ্করদহ গ্রামের ২৪২ ও ২৪৩ নম্বর বুথ থেকে ৩৯৫ জন ভোটারের নাম উধাও হয়ে গেছে। এই তথ্য সামনে আসতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়।

অভিযোগ, স্বাধীনতার পর থেকে যাঁদের পূর্বপুরুষরা এই মাটিতে ভোটাধিকার প্রয়োগ করেছেন, সঠিক নথিপত্র থাকা সত্ত্বেও তাঁদের বর্তমান তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেকের আশঙ্কা, আসন্ন লড়াইয়ে তাঁরা আদৌ বুথমুখী হতে পারবেন কিনা। ভুক্তভোগীদের দাবি, বিএলও-র দ্বারে দ্বারে ঘুরেও কোনও স্পষ্ট উত্তর মেলেনি। এই পরিস্থিতিতে ক্ষোভ আরও বাড়ে যখন দেখা যায়, ৮০-৮৫ বছর বয়সী বৃদ্ধদের নামও ডিলিট তালিকায় রয়েছে। এই বিশৃঙ্খলার জেরে উদ্বেগ ছড়িয়েছে গোটা এলাকায়।
হাতে পরিচয়পত্র নিয়ে নারী-পুরুষ নির্বিশেষে সোমবার দুপুরে রাস্তায় নেমে প্রতিবাদ জানান বাসিন্দারা। বিক্ষোভকারীদের বক্তব্য, নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের নির্দেশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করছে। প্রশাসনের ওপর চাপ বাড়িয়ে আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, অবিলম্বে নাম পুনরায় তালিকাভুক্ত না হলে তাঁরা ভোট বয়কট করবেন এবং বৃহত্তর আন্দোলনে নামবেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ফের দীর্ঘ প্রক্রিয়ার ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন।
বিক্ষোভকারী সাবিরা বিবি জানান, 'আমরা গরিব অসহায় মানুষ। বহু বছর ধরে ভোট দিচ্ছি, তা সত্ত্বেও কেন নাম কাটা পড়ল বুঝতে পারছি না। আমরা বাপ-দাদুর সমস্ত প্রমাণপত্র জমা দিয়েছি। এমনকি দাদুর জমির রেকর্ড দলিলও দিয়েছি, তারপরও কেন এমন হচ্ছে। আমাদের ভোটার কার্ডে নাম তুলতেই হবে'।
আলী আহমেদ খান জানান, 'যাদের নাম বাদ দেওয়া হয়েছে, তারা কেউ বাইরের লোক নয়। আমার চোদ্দ পুরুষ এখানকার বাসিন্দা। কমিশনার জ্ঞানেশ কুমার তাঁর কাগজপত্রের প্রমাণ দিক। নরেন্দ্র মোদির কথায় এই কাজ করছে নির্বাচন কমিশন। আগামীদিনে যেন আমরা ভোট দিতে পারি, তা না হলে বৃহত্তর আন্দোলনে যাব'।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের