নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে বাদ পড়ল বাবা-ছেলের নাম। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। ভোটমুখী বাংলায় শুরু হয়েছে শাসক-বিরোধী রাজনৈতিক তরজা। সবমিলিয়ে, নির্বাচনের আগে এমন পরিস্থিতিতে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের প্রকাশিত SIR তালিকা থেকে পশ্চিমবঙ্গের ৬০ লক্ষের বেশি মানুষের নাম বাদ পড়েছিল। যার পরিপ্রেক্ষিতে পুনরায় বৈধ ভোটারদের অন্তর্ভুক্ত করতে সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি করা হয়। সম্প্রতি সেই তালিকা প্রকাশ হতেই স্তম্ভিত হয়ে যান জেমুয়ার বাসিন্দা শেখ আজ মহম্মদ। সেখানে নিজের ও ছেলে নূর আমিনের অনুপস্থিতি দেখে দুশ্চিন্তায় পড়েছেন পরিবার।

অভিযোগ, সমস্ত প্রয়োজনীয় নথি যথাসময়ে জমা দেওয়া হয়েছিল। পাশাপাশি নির্বাচন দফতরে ডাকা শুনানীতেও হাজির হয়েছিলেন তাঁরা। তা সত্ত্বেও কীভাবে পরিচয় বাদ গেল, তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে। তাঁদের দাবি, দ্রুত সমস্যার সমাধান করা হোক, যাতে তাঁদের ভোটাধিকার সুরক্ষিত থাকে।
নূর আমিন জানান, ‘আমার প্রায় ৩ বছর আগে ভোটার কার্ড হয়েছে। এখনও পর্যন্ত কোনো ভোট দেওয়ার সুযোগ হয়নি। এইবার প্রথমবার অংশ নিতাম। হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল, তখন সমস্ত প্রমাণপত্র ঠিকঠাক জমা দিয়েছিলাম। তারপরেও পরিচয় বাদ যাওয়ায় খুব উদ্বেগে রয়েছি'।
পরিবারের প্রবীণ সদস্য শেখ আজ মহম্মদ বলেন, ‘প্রায় ১০ বছর ধরে আমি ভোট প্রদান করছি। আমার দাদুর দাদুও এই এলাকার স্থায়ী বাসিন্দা। বাবা-মা প্রায় ৪০ বছর আগে মারা যাওয়ার পর দাদাদের রেকর্ড থেকেই আমার সমস্ত নথিপত্র তৈরি হয়েছিল। প্রশাসনের ডাকে সাড়া দিয়ে আধার কার্ড ও ভোটার কার্ডের প্রতিলিপি দিয়েছিলাম। আমরা স্থানীয় মানুষ হওয়া সত্ত্বেও এই হয়রানি কেন? এখন আবার নতুন করে সংশোধনের ঝক্কি পোয়াতে হবে’।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের