নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের আগে উত্তেজনা ছড়াল বসিরহাট মহকুমায়। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে ভোটের প্রশিক্ষণ নিতে অস্বীকার করলেন একাধিক বিএলও। ঘটনায় ঘিরে তুমুল বিক্ষোভ ছড়ায় বসিরহাট ২ নম্বর ব্লকে।
বসিরহাট ২ নম্বর ব্লকে মোট ১৯০ জন বিএলও রয়েছেন। সম্প্রতি প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকার পর তাদের মধ্যে ৫ জনের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। পাশাপাশি আরও প্রায় ৩০ জনের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। এর জেরে নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার অভিযোগ তুলে সরব হয়েছেন তারা।
সোমবার খোলাপোতা অরবিন্দ বিদ্যাপীঠে ভোট সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েই বিক্ষোভে ফেটে পড়েন বিএলওরা। তাদের অভিযোগ, ' আমরা BLO অথচ আমাদের নিজেদের নামই তালিকায় নেই। তাহলে আমরা কাজ করবো কেন? আমাদের সইও বা কার্যকর হবে কি করে? আমরা ২০০২ সালের ভোটার অথচ তালিকায় আমাদের নিজেদের নামই বাদের খাতায়। কিন্তু আমাদের বিডিও এর জন্য কোনো সুরাহা দিচ্ছে না। সেই কারণেই আমাদের বিক্ষোভ।'
এই প্রসঙ্গে বসিরহাট ২ নম্বর ব্লকের বিডিও বিপ্লব বসাক বলেন, ' ওনাদের SIR সংক্রান্ত কিছু অভিযোগ আছে সেই কারণেই ওনারা বিক্ষোভ দেখাচ্ছে। চেষ্টা করছি ওনাদের সমস্যার যতটা দ্রুত সম্ভব সমাধান করা যায়। চেষ্টা করছি যাতে ট্রেইনিংটা ঠিক মতন হয় দেখা যাক কতটা কি করা যায়।'
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের