নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ফের SIR প্রক্রিয়ার চাপে প্রাণ গেল এক সরকারি কর্মীর। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বুথ লেভেল অফিসারের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হরিহরপাড়া থানার শ্রীপুর এলাকায়। পরিবারের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের হেয়ারিংয়ের দুশ্চিন্তাতেই তার মৃত্যু হয়েছে।
মৃত BLO র নাম মায়া মুখোপাধ্যায়। তিনি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত শ্রীপুর নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন। পাশাপাশি শ্রীপুর ২৫১ নম্বর বুথের BLO হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরিবারের সদস্যদের দাবি, তিনি কখনওই এই দায়িত্ব নিতে চাননি। কার্যত চাপের মুখেই তাকে BLO-র কাজ করতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত BLO-র বুথের বহু ভোটার সম্প্রতি SIR সংক্রান্ত হেয়ারিংয়ের নোটিশ পেয়েছিলেন। চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম থাকবে কি না এই অনিশ্চয়তা তাকে প্রবল মানসিক চাপে ফেলেছিল। কারও নাম বাদ পড়লে তাকে হেনস্তার মুখে পড়তে হতে পারে, এমন আশঙ্কায় ভুগছিলেন তিনি। এই মানসিক উদ্বেগের মধ্যেই শুক্রবার সকালে আচমকা হৃদরোগে আক্রান্ত হন মায়া মুখোপাধ্যায়। দ্রুত চিকিৎসার সুযোগ পাওয়ার আগেই তার মৃত্যু হয়।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের