নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকা বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি। ভোটের মুখে বাদ পড়ছে বৈধ ভোটারের নাম এই অভিযোগকে কেন্দ্র করে সরব তৃণমূল কংগ্রেস। সেই ইস্যুতেই সোমবার সিইও দফতরে পৌঁছালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন দলের একাধিক শীর্ষ নেতা।
ভোটার তালিকা থেকে একাধিক বৈধ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, নয়না বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন এবং শ্রেয়া পান্ডে। শিপিং কর্পোরেশন ভবনে অবস্থিত সিইও দফতরে পৌঁছে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।
অতিরিক্ত ভোটার তালিকা এবং নাম বাদ পড়ার অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গেছে। অভিষেকের আগমনের খবর ছড়িয়ে পড়তেই সিইও দফতরের সামনে ভিড় জমাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। দফতরের বাইরে নিরাপত্তায় রয়েছে কলকাতা পুলিশ। একইসঙ্গে কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় কর্মী-সমর্থকদের একাংশকে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের