নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে দলীয় কর্মীদের আগেভাগেই সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে কর্মীসভা থেকে তিনি স্পষ্ট বার্তা দেন, ভোট শেষ হলেই বাড়ি ফিরে গেলে চলবে না। স্ট্রং রুমের উপর বিশেষ নজর রাখতে হবে।
রবিবারের কর্মীসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী সমর্থকেরা। সভা থেকে মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতার কথা। বিশেষ করে নন্দীগ্রাম কেন্দ্রের প্রসঙ্গ তুলে তিনি কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন। কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, ' এখন থেকেই সতর্ক থাকুন। ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না। লোডশেডিং করে দিতে পারে। স্ট্রং রুমে নজর রাখতে হবে।'
মমতার মতে, ভোটগ্রহণের পর ইভিএম সংরক্ষণের সময়ও কর্মীদের সতর্ক থাকা জরুরি। ২০২১ সালে নন্দীগ্রামের মতন ঘটনা যেন আসন্ন নির্বাচনে না ঘটে তাই আগেভাগেই কর্মীদের সতর্ক থাকার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। বিজেপিকে নিশানা করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' ওরা গ্যাস দিতে পারে না কিন্তু নির্বাচনের সময় ক্যাশ দিতে পারে।' একইসঙ্গে, বাংলার নির্বাচন জিতলে পরবর্তী লক্ষ্য ' মিশন দিল্লি' ভবানীপুর থেকে সেটাও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের