নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম - বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কথা দিয়েছিলেন যোগাযোগ ব্যবস্থা উন্নতিতে নন্দীগ্রাম-হলদিয়া সংযোগকারী সেতু তৈরি হবে। শুভেন্দু নন্দীগ্রাম থেকে জেতার পর তিনি কথা রেখেছেন। রবিবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর প্রথম জনসভা। তার আগেই শনিবার হলদি নদীর ধারে ব্রিজ নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করে এলেন হলদিয়া মহকুমাশাসক ও অন্যান্য আধিকারিকেরা।

বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের অন্যতম ইস্যু ছিল এই ব্রিজ। বাসিন্দাদের দাবি মেনে তৃণমূল-বিজেপি দু'ই দলই প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনে জিতলে সবার আগে ওই সেতু তৈরির কাজ শুরু করা হবে। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের হয়ে প্রচার করতে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ছিল কথা দিয়ে যাচ্ছি আপনারা পবিত্র করকে জেতালে ৭ থেকে ১০ দিনের মধ্যে এখানে হলদি নদীর ওপর সেতু তৈরি শিলান্যাস করে দেব।
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি নিজের প্রতিশ্রুতি ভোলেননি। ভবানীপুর-নন্দীগ্রাম জোড়া জয়ের পর নিয়ম মেনে শুভেন্দুকে একটি আসন ছাড়তে হয়েছে। তিনি নিজের গড় নন্দীগ্রাম ছেড়েছেন। তবে তার আগে নিজের দেওয়া কথা হলদি নদীর উপর ব্রিজ নির্মাণের তোড়জোড় শুরু হয়ে গেল।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের