নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - নতুন বছরের শুরুতেই ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার ভোররাতে হঠাৎ আগুনে পুড়ে যায় একটি পেন কারখানায়।পুরো ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগণার ফলতা থানা এলাকায়।ঘটনায় কারখানায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে , ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ফলতা থানার দিঘিরপাড় বাজার এলাকায়। রাতের গভীরে এলাকার বাসিন্দা সুজিত সরদারের পেন কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়, লেলিহান শিখায় পুরো কারখানাটি গ্রাস করে। খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী ও ফলতা থানার পুলিশ। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার ব্রিগেডের এক কর্মী জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। আগুন তখন পুরো কারখানায় ছড়িয়ে পড়েছিল। দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কারখানা মালিকের তরফ থেকেও ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসাব করা হচ্ছে।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের