6a829f9660cd9_IMG-20260817-WA0005
আগস্ট ১৭, ২০২৬ দুপুর ১১:১৮ IST

ভোররাতে তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘুমের মধ্যেই ঝলসে মৃত্যু ৭ পুণ্যার্থীর

নিজস্ব প্রতিনিধি, বীরভূম - শ্রাবণ মাসের শেষ সোমবার। মা তারার পুজো দিতে তখন ভক্তদের ভিড়ে জমজমাট তারাপীঠ। কিন্তু ভোরের আলো ফোটার আগেই তারাপীঠে নেমে এল ভয়াবহ বিপর্যয়। তারাপীঠ থানার কাছেই একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘুমের মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু হয় অন্তত ৭ পুণ্যার্থীর। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটে। তারাপীঠ থানার পাশে 'বিদেশিনী’ নামে ওই হোটেলের নীচতলার রিসেপশন থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন হোটেলের অন্যান্য তলাতেও ছড়িয়ে পড়ে। সেই সময় অধিকাংশ আবাসিকই ঘুমিয়ে ছিলেন। রিসেপশনের ভিতরে ফাইবারের সাজসজ্জা থাকায় আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে।রিসেপশনের দিক দিয়ে বেরোনোর চেষ্টা করতে গিয়ে বেশ কয়েকজন আগুনে ঝলসে যান। এদিকে হোটেলের ভিতরে আটকে পড়া একাধিক আবাসিককে জানলা, ভেন্টিলেটরের সাহায্যে বাঁচার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারাপীঠ, রামপুরহাট থানার পুলিশ, দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এদিন তারাপীঠে ছিল পুণ্যার্থীর বিপুল ভিড়। উত্তর ২৪ পরগনা, মালদহ, আলিপুরদুয়ার-সহ বিভিন্ন জেলা থেকে বহু মানুষ পুজো দিতে এসেছিলেন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে তীর্থক্ষেত্রে।

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে পরিবার নিয়ে ওই হোটেলে উঠেছিলেন এক পুণ্যার্থী। তাঁর দাবি, 'ভোরের দিকে আচমকা আগুন দেখতে পাই আমরা। ঘরে জানলা না থাকায় স্ত্রী, দুই সন্তানকে নিয়ে বেশ কিছুক্ষণ ভিতরেই আটকে ছিলাম। পরে পুলিশ দরজা ভেঙে আমাদের উদ্ধার করেন।'

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, 'বেশ কিছুক্ষণের চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। শর্ট  সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।তবে ঘন কালো ধোঁয়ার কারণে হোটেলের ভিতরে উদ্ধারকাজ চালানো যথেষ্ট কঠিন হয়ে পড়ে। এখনও হোটেলের প্রতিটি অংশ খতিয়ে দেখা হচ্ছে, কেউ ভিতরে আটকে রয়েছেন কি না তা নিশ্চিত করতে তল্লাশি চলছে। কীভাবে আগুন লাগল, হোটেলে অগ্নিনিরাপত্তার ব্যবস্থা যথাযথ ছিল কি না, আগুন লাগার পর আবাসিকদের দ্রুত বের করে আনার পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না তা খতিয়ে দেখছে প্রশাসন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।'

আরও পড়ুন

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের