নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - কালীপুজোর মধ্যে নৈহাটির বড়মার পুজো বিশেষভাবে উল্লেখযোগ্য। কালীপুজোর পরের দিন ভক্তি ও জনসংযোগ দুয়ের মেলবন্ধনে ধরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে তিনি পুজো দিলেন নৈহাটির বিখ্যাত বড়মার মন্দিরে।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে নৈহাটির বড়মার মন্দিরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি মায়ের বিশেষ পুজোয় অংশ নেন। মন্দিরের পাশের মণ্ডপে থাকা বড়মার মূর্তির সামনে একেবারে মাটিতে বসে পুজো দিতে দেখা যায় তাকে। প্রদীপ হাতে নিয়ে মায়ের আরতিও সারেন অভিষেক। সেই সময় মন্দির প্রাঙ্গণ ছিল ভক্তদের ভিড়ে উপচে পড়া। এর মধ্যেই অভিষেককে ঘিরে দেখা যায় উচ্ছ্বাস। পুজোর ফাঁকেই মানুষের সঙ্গে কথা বলেন তিনি, রাস্তার ধারে দাঁড়ানো মানুষদের দিকে হাত নাড়েন। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক-সহ একাধিক তৃণমূল নেতা।

এর আগে সোমবার অর্থাৎ কালীপুজোর দিন ভবানীপুরে নিজের বাড়ির পুজোর আগে তিনি লেক কালী বাড়িতে পুজো দেন। সেখানে রাজ্যবাসীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার প্রার্থনা করেন। পরে সারারাত মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পুজোর আরাধোনায় উপস্থিত ছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা
গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা
ভদ্রেশ্বরের দুর্ঘটনায় ব্যাহত হয় ট্রেন চলাচল
তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির আশ্বাসও দেওয়া হয়েছে
শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ
বদল শ্রাবণী মেলার ট্রেনের স্টপেজেও
প্রতিবাদ মিছিল ঘিরে পাল্টা স্লোগান, ধস্তাধস্তি; পরিস্থিতি সামাল দেয় পুলিশ
ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের