নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার থেকে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। এদিন কৃষ্ণনগরে পরিবর্তন যাত্রা করেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা। সভামঞ্চ থেকে রাজ্যের শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। অনুপ্রবেশ, শিল্পহীনতা, উন্নয়নের অভাব সহ একাধিক ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন কেন্দ্রীয় মন্ত্রী।
দিগনগরের সভা থেকেই ‘পরিবর্তন যাত্রা’র আনুষ্ঠানিক সূচনা করেন সুকান্ত মজুমদার। প্রথম বক্তৃতাতেই তিনি তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, রাজ্যে রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা সংকুচিত হচ্ছে। তার কথায়, 'এবার বাংলায় ডাবল ইঞ্জিনের সরকার আনার সময় হয়ে গেছে।' এদিন প্রধান বক্তা হিসেবে মঞ্চে উঠে জেপি নাড্ডা রাজ্যের শিল্প ও কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।
জে . পি. নাড্ডা বলেন, ' এই রাজ্যে শিল্প নেই, হাজার হাজার কারখানা রাজ্য ছেড়ে চলে গেছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে বিগত ১১ বছর বাংলায় শুধু ক্ষতিই হয়েছে। কত মানুষ বাংলায় উন্নয়ন নেই বলে ছেড়ে চলে গেছে। যে বাংলার নাম আগে সারা ভারতে খ্যাতি ছিল সেই বাংলায় এখন কোনো উন্নয়ন নেই। কেন্দ্রের প্রকল্পের নাম বদলে তা রাজ্য সরকারের প্রকল্প হিসেবে চালিয়ে দিচ্ছে।'
অনুপ্রবেশ ইস্যুতেও সরব হন নাড্ডা। তার বক্তব্য, 'দেশের মধ্যে সবথেকে বেশি অনুপ্রবেশকারীদের মদত দেয় পশ্চিমবঙ্গ সরকার। অনুপ্রবেশকারীদের বাঁচাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় একটিও অনুপ্রবেশকারী থাকবে না।' মতুয়াদের উদ্দেশ্যে আশ্বাস দিয়েও তিনি বলেন, ' SIR এ কোনো ভারতীয়দের নাম বাদ যাবে না। মতুয়া উদ্বাস্তুরা হচ্ছে আমাদের হিন্দু শরণার্থী তাদের কোনও চিন্তা নেই। কারোর নাম বাদ যাবে না।
অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতা
শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...