নিজস্ব প্রতিনিধি, দুবাই – শনিবার সকাল থেকে তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানকে রক্তাক্ত করেছে ইজরায়েল ও আমেরিকা। ক্রমেই জটিল হচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। প্রত্যাঘাত করতে মরিয়া ইরান। দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর জেরে আহত হয়েছে ৪ জন। ক্ষতিগ্রস্ত বুর্জ খালিফাও। ইরাকে এরবিল বিমানবন্দরেও হামলা চলিয়েছে ইরান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।
সূত্রের খবর, দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা চালায় ইরান। আহত হয়েছেন ৪ জন কর্মী। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরের একটি কনকোর্স। এমনটাই জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন পড়েছে। এর জেরে মৃত্যু হয়েছে ১ জনের। বন্ধ করে দেওয়া হয়েছে দুবাই, আবুধাবি, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সহ একাধিক বিমানবন্দর। বাতিল করা হয়েছে অসংখ্য বিমান।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। হুড়োহুড়ি পড়ে যায় বিমানবন্দরে। নিরাপদ জায়গায় সরে যান যাত্রীরা। ধোঁয়া শনাক্তকারী অ্যালার্ম সক্রিয় হয়। এরপরই ছাদ থেকে জল পড়ে মেঝেতে জমে যায়। টার্মিনালে থিকথিকে ভিড় যাত্রীদের। লাগেজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ড্রোন হামলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলও।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের