নিজস্ব প্রতিনিধি, তেহরান – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া তেহরান। খামেনেইয়ের হত্যাকে ‘একটি ভয়াবহ অপরাধ’ বলে নিন্দা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। আমেরিকা-জায়োনিস্ট অত্যাচার মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ইরানের প্রেসিডেন্টের দফতর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “এই ভয়াবহ অপরাধ কখনওই উত্তরহীন থাকবে না। এটি ইসলামি বিশ্ব ও শিয়া ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করবে। এই মহান নেতার পবিত্র রক্ত প্রবল স্রোতের মতো প্রবাহিত হয়ে আমেরিকান-জায়োনিস্ট অত্যাচার ও অপরাধের অবসান ঘটাবে।“
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন আয়াতোল্লা আলি খামেনেই। আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছে তাঁর। নিহত খামেনেইর গোটা পরিবার। এরপর থেকে ক্রমেই জটিল হচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি।
মধ্যপ্রাচ্যের ২৭ টি মার্কিন সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। ইজরায়েলের তেল নফ এয়ারবেসে, তেল আভিভে ইজরায়েলি ফৌজের হেডকোয়ার্টারে মিসাইল হামলা চালানো হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে নতুন করে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দাবি, নতুন করে দুবাই ও কাতারের রাজধানী দোহার আকাশে জোরালো বিস্ফোরণ হয়েছে। ইজরায়েলি সেনাবাহিনী সূত্রে খবর, ইরান থেকে ছোড়া মিসাইল শনাক্ত করা হয়েছে। রবিবার সকালে সক্রিয় করা হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম। দুবাই, দোহা, বাহারিন, ইরাকে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
বিতর্কিত জলসীমায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যদের বচসা থেকে ধস্তাধস্তি, একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ দুই দেশের
বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের অভিযোগ, ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল্লির
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ভয়াবহ পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা
স্টারমারের বিদায়ের পর দায়িত্বে অ্যান্ডি বার্নহ্যাম, রাজনৈতিক অস্থিরতা নিয়ে ফের প্রশ্ন উঠছে ব্রিটেনে
পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ঘিরে উদ্বেগ, ভারতীয়দের জন্য জারি বিশেষ সতর্কতা
সমুদ্রে ভেসে কাটল কয়েক দিন, উদ্ধার অভিযান জারি রেখেছে প্রশাসন
হাসপাতালের গাফিলতিতে HIV বিস্ফোরণ! ৭৮ শিশুসহ আক্রান্ত অন্তত ২০০, চাঞ্চল্য পাকিস্তানে
ট্রাম্প পরিবারের বিরুদ্ধেও হুমকির সুর! তেহরানের রাস্তায় নতুন পোস্টার ঘিরে বিতর্ক
স্বাধীনতার দাবিতে নতুন করে সশস্ত্র তৎপরতা, মাস্তুংয়ে বিস্ফোরণ ও সংঘর্ষে বাড়ল হতাহতের সংখ্যা
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, উপকূলীয় এলাকায় জারি সুনামি সতর্কতা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাকতে পারে বলে আশঙ্কা
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের