নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল , আমেরিকা। গোটা উপসাগরীয় অঞ্চলই উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মাঝে ছড়িয়ে পড়ছে দুবাইয়ে ইরানের মিসাইল হানার খবর। পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে দুবাই। আকাশে ছুটে বেড়াচ্ছে ক্ষেপণাস্ত্র। এরই মাঝে দুবাইয়ে থাকা ছেলেকে নিয়ে চিন্তায় রামনগরের একটি পরিবার।
সূত্রের খবর , পূর্ব মেদিনীপুরের রামনগরে রামনগরের দুবলাবাড়ির বাসিন্দা চিত্তরঞ্জন বেরার একমাত্র ছেলে তনয় কুমার বেরা বর্তমানে কর্মসূত্রে দুবাইতে রয়েছেন। বিদেশের মাটিতে যুদ্ধের আবহে ছেলের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে পরিবার। যেখানে তারকাদের নিরাপত্তা সুনিশ্চিত নয় সেখানে ছেলে আদৌ কি করছে সেই নিয়ে রাতের ঘুম উড়েছে পরিবারের সদস্যদের।
পরিবারে একমাত্র উপার্জন করে ছেলে। বিদেশ থেকে পরিবারে টাকা পাঠায়। তবে সেসবের থেকেও বড় দুশ্চিন্তা ছেলের কোনো বিপদ হলো কি না। সেই আশঙ্কায় কার্যত নাওয়া-খাওয়া ভুলেছেন চিত্তরঞ্জনবাবু-সহ তাঁর পরিবারের সদস্যরা। অনবরত ফোন করছেন ছেলেকে। কখনও যোগাযোগ হচ্ছে তো কখনও ফোনে পাওয়া যাচ্ছে না। এরপরই চিন্তা বাড়ছে। তনয়বাবুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করা হলেও বিদেশের যুদ্ধকালীন পরিস্থিতি তাঁদের আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে গোটা পরিবার চাইছে ঘরের ছেলে সুস্থ শরীরে ঘরে ফিরে আসুক।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের