6a8c1889e15c6_Gallery_20260824_1787566040
আগস্ট ২৪, ২০২৬ দুপুর ০৩:৪০ IST

বছরে ৩ গ্যাস সিলিন্ডার বিনামূল্যে! মহিলাদের বাসযাত্রাতেও বড় ছাড় বিজয়ের

নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - তামিলনাড়ুর সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের। বছরে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডারের খরচ দেবে রাজ্য সরকার। পাশাপাশি মহিলাদের বিনামূল্যে বাসযাত্রার পরিধিও বাড়ানো হয়েছে। এই সুবিধার আওতায় আসবেন রূপান্তরকামীরাও। তবে এই সুবিধার জন্য থাকছে কিছু নিয়মও।

তামিলনাড়ু বিধানসভায় সোমবার এই ঘোষণা করেন বিজয়। বার্ষিক আড়াই লক্ষ টাকা বা তার কম আয় করা পরিবারগুলি গ্যাস প্রকল্পের সুবিধা পাবে। প্রকল্পের উপভোক্তা হিসেবে পরিবারের গৃহকর্ত্রীর নাম থাকবে। সিলিন্ডারের দাম সরাসরি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। অন্তত ১ কোটি ৩০ লক্ষ পরিবার এই সুবিধা পাবে। পুরো প্রকল্পে রাজ্য সরকারের খরচ হবে প্রায় ৪০০০ কোটি টাকা।

নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'অন্নপূরানি সুপার সিক্স'। ২০২৭ সালের পোঙ্গল উৎসব থেকেই এটি চালু হবে। বিধানসভা নির্বাচনের আগে বিজয়ের দল টিভিকে পরিবার পিছু বছরে ৬টি গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই এই প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছে। তবে বর্তমানে বছরে ৩টি সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

জ্বালানি নিয়ে বর্তমান পরিস্থিতির কথাও তুলে ধরেন বিজয়। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সঙ্কট বেড়েছে বলে জানান তিনি। পাশাপাশি গ্যাসের দাম বৃদ্ধির কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এর ফলে বহু পরিবারের খরচ বেড়েছে। সাধারণ মানুষের সেই আর্থিক চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে জানান বিজয়।

মহিলাদের বাসযাত্রা নিয়েও বদল আনা হয়েছে। এতদিন তামিলনাড়ুতে ৪০ কিলোমিটার পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবা মিলত। এ বার সেই সুবিধা এক্সপ্রেস ও ডিলাক্স বাসেও দেওয়া হবে। এক জেলা থেকে অন্য জেলার বাসযাত্রাও এর মধ্যে থাকবে। 'ভেট্টিরি পায়ানা থিত্তম' প্রকল্পে রূপান্তরকামীদেরও যুক্ত করা হয়েছে। আগামী ২ অক্টোবর থেকে এই বর্ধিত সুবিধা চালু হবে।

এ দিন চেন্নাইয়ের দ্বিতীয় বিমানবন্দর নিয়েও সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী। পারান্দুরে বিমানবন্দর তৈরির কাজ আপাতত বন্ধ রাখছে রাজ্য। বিমানবন্দর তৈরির বিরোধিতা করেছিলেন কৃষক সংগঠনগুলি। স্থানীয় বাসিন্দাদের একাংশও আপত্তি জানিয়েছিলেন। বিজয়ের বক্তব্য, এমন জায়গায় বিমানবন্দর তৈরি হওয়া উচিত নয়। যেখানে পরিবারগুলিকে উচ্ছেদ করতে হবে। কৃষকদেরও ক্ষতির মুখে ফেলা যাবে না।

দ্বিতীয় বিমানবন্দরের জন্য কয়েকটি বিকল্প জায়গা চিহ্নিত করেছে সরকার। সেই স্থানগুলির সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে। পরিবার উচ্ছেদ না করেই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। কৃষিজমির ক্ষতিও যাতে না হয়, সেদিকেও নজর দিচ্ছে সরকার।

আরও পড়ুন

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা আধিকারিকের রহস্যমৃত্যু! কাঠগড়ায় শ্বশুরবাড়ি
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আর মাত্র ৪ মাস! মহাকাশে পাড়ি দেবে গগনযানের প্রথম চালকহীন রকেট
আগস্ট ২৩, ২০২৬

মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের

অমিত শাহকে চিঠি দিয়েও লাভ হয়নি! এবার যন্তর মন্তরে অনশনে অবসরপ্রাপ্ত আধাসেনারা
আগস্ট ২৩, ২০২৬

দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন

সংরক্ষণ কারও দয়া নয়! কোটা আন্দোলনকারীদের সাফ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
আগস্ট ২৩, ২০২৬

জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী

রাখিতে বাড়ি ফেরার খরচ বাঁচল! মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি, সঙ্গীরও লাগবে না ভাড়া
আগস্ট ২৩, ২০২৬

২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া

হাসিনাকে ফেরাতে চাপ বাড়াচ্ছে ঢাকা! ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বড় বার্তা জয়শংকরের
আগস্ট ২৩, ২০২৬

ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী

যন্তর মন্তরের ঘটনার পর জনসমক্ষে কর্মীদের আচরণ নিয়ে নতুন নির্দেশিকা দিল দিল্লি পুলিশ
আগস্ট ২৩, ২০২৬

ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ

অনুমতি ছাড়াই সরকারি স্কুলে ঢুকে প্রতিবাদ! এবার একাধিক ধারায় মামলা দায়ের হল দীপকের বিরুদ্ধে
আগস্ট ২৩, ২০২৬

'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর

একসঙ্গে বড় হওয়া, একসঙ্গেই শেষ! পারিবারিক চাপে বিষ খেলেন দুই বান্ধবী
আগস্ট ২৩, ২০২৬

পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর

পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড হাফিজকে আদালতের নোটিস! বড় পদক্ষেপ ভারতের
আগস্ট ২৩, ২০২৬

পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত

ওড়িশা উপকূলে ভয়াবহ জাহাজডুবি! ২৪ নাবিকের খোঁজে নামল কোস্ট গার্ড
আগস্ট ২৩, ২০২৬

১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ

কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে পাচার! অজ্ঞান করে কিডনি খুলে নেওয়ার অভিযোগ, গ্রেফতার পরিচিত যুবক
আগস্ট ২৩, ২০২৬

মায়ের মোটা বেতন থাকলেও সন্তান পালনের দায় বাবার! বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
আগস্ট ২২, ২০২৬

মায়ের মাসিক আয় দেড় লক্ষ হলেও বাবার দায়িত্ব কমবে না, তাৎপর্যপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের

হাই কোর্টের নির্দেশে ক্ষোভ! রাহুল-হেমন্তের কুশপুতুল পুড়িয়ে ফের প্রতিবাদ ঝাড়খণ্ডের পড়ুয়ারা
আগস্ট ২২, ২০২৬

পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে হাই কোর্টের স্থগিতাদেশ, সরকারের বিরুদ্ধে ক্ষোভ আন্দোলনকারীদের

‘অশুভ নজর কাটিয়ে দেব’, শাড়ি পরে বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন নির্যাতনের অভিযোগ! সিসিটিভির সূত্রে পুলিশের জালে অভিযুক্ত
আগস্ট ২২, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের