6a8b09f9c9887_Gallery_1787496495122
আগস্ট ২৩, ২০২৬ রাত ০৮:২৬ IST

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা আধিকারিকের রহস্যমৃত্যু! কাঠগড়ায় শ্বশুরবাড়ি

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভোরবেলার উদ্ধার হলো প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ কর্মীর মৃতদেহ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির দওয়ারকা এলাকায়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। শুরু হয় প্রাথমিক তদন্ত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মৃতার নাম নাজিয়া খানম (৩০)। তিনি প্রতিরক্ষা মন্ত্রকের সেকশন অফিসার পদে কর্মরত ছিলেন। মাত্র ৪ মাস আগে গত ১১ এপ্রিল আজম আলি খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের পর থেকেই তাঁর উপর অত্যাচার শুরু হয়েছিল বলে অভিযোগ। মৃতার বাবা তওয়াব খান পুলিশের কাছে এমনই দাবি করেন।

তাঁর অভিযোগ, নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন তাঁর মেয়ে। স্বামী আজম ছাড়াও শ্বশুর বাবর আলি খান-সহ শাশুড়ি সামিন নিশার বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি। নাজিয়াকে মারধর করা হত বলে অভিযোগ পরিবারের। এমনকি বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। প্রাণে মেরে ফেলার ভয় দেখানোর অভিযোগও উঠেছে। পরিবারের দাবি, শ্বশুরবাড়ির অত্যাচারের কথা একাধিকবার জানিয়েছিলেন নাজিয়া।

অভিযোগ, ক্রমশ পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। নাজিয়া তাঁর পরিবারের সদস্যদের কাছে নিজের সমস্যার কথা বলতেন। কিন্তু তাতেও শ্বশুরবাড়ির ব্যবহারে কোনও পরিবর্তন আসেনি। অন্তঃসত্ত্বা হওয়ার পরেও তাঁর উপর নির্যাতন চলেছিল বলে অভিযোগ পরিবারের।গত ২১ আগস্ট ভোর ৪টে নাগাদ নাজিয়ার মৃত্যুর খবর পান তাঁর বাপের বাড়ির সদস্যেরা। শ্বশুরবাড়ি থেকেই ফোন করে জানানো হয়, নাজিয়া আত্মহত্যা করেছেন।

এরপরই ঘটনাস্থলে পৌঁছন পরিবারের সদস্যেরা। তাঁরা অবশ্য এটিকে আত্মহত্যা বলে মানতে নারাজ। নাজিয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন তাঁর বাবা। মেয়ের মৃত্যুর জন্য সরাসরি স্বামী আজম আলি খানকে দায়ী করেন তওয়াব। তাঁকে হত্যাকারী দাবি করে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানান তিনি। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে তদন্তের দাবিও তোলে পরিবার।

অন্যদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে ভিন্ন দাবি করেন আজম। তাঁর বক্তব্য, নাজিয়ার সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল। এরপর নাজিয়া একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। অনেকবার ডাকাডাকি করেও দরজা খোলেননি তিনি। পরে ঘরের ভিতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্টও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। নাজিয়ার পরিবারের তরফে ময়নাতদন্তের সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিয়োবন্দি করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি সম্ভাব্য সব প্রমাণ সংরক্ষণের আবেদনও করা হয়েছে। ঘটনার নেপথ্যে আসলে কী হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন

সংরক্ষণ কারও দয়া নয়! কোটা আন্দোলনকারীদের সাফ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
আগস্ট ২৩, ২০২৬

জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী

রাখিতে বাড়ি ফেরার খরচ বাঁচল! মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি, সঙ্গীরও লাগবে না ভাড়া
আগস্ট ২৩, ২০২৬

২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া

হাসিনাকে ফেরাতে চাপ বাড়াচ্ছে ঢাকা! ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বড় বার্তা জয়শংকরের
আগস্ট ২৩, ২০২৬

ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী

যন্তর মন্তরের ঘটনার পর জনসমক্ষে কর্মীদের আচরণ নিয়ে নতুন নির্দেশিকা দিল দিল্লি পুলিশ
আগস্ট ২৩, ২০২৬

ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ

অনুমতি ছাড়াই সরকারি স্কুলে ঢুকে প্রতিবাদ! এবার একাধিক ধারায় মামলা দায়ের হল দীপকের বিরুদ্ধে
আগস্ট ২৩, ২০২৬

'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর

একসঙ্গে বড় হওয়া, একসঙ্গেই শেষ! পারিবারিক চাপে বিষ খেলেন দুই বান্ধবী
আগস্ট ২৩, ২০২৬

পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর

পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড হাফিজকে আদালতের নোটিস! বড় পদক্ষেপ ভারতের
আগস্ট ২৩, ২০২৬

পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত

ওড়িশা উপকূলে ভয়াবহ জাহাজডুবি! ২৪ নাবিকের খোঁজে নামল কোস্ট গার্ড
আগস্ট ২৩, ২০২৬

১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ

কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে পাচার! অজ্ঞান করে কিডনি খুলে নেওয়ার অভিযোগ, গ্রেফতার পরিচিত যুবক
আগস্ট ২৩, ২০২৬

মায়ের মোটা বেতন থাকলেও সন্তান পালনের দায় বাবার! বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
আগস্ট ২২, ২০২৬

মায়ের মাসিক আয় দেড় লক্ষ হলেও বাবার দায়িত্ব কমবে না, তাৎপর্যপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের

হাই কোর্টের নির্দেশে ক্ষোভ! রাহুল-হেমন্তের কুশপুতুল পুড়িয়ে ফের প্রতিবাদ ঝাড়খণ্ডের পড়ুয়ারা
আগস্ট ২২, ২০২৬

পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে হাই কোর্টের স্থগিতাদেশ, সরকারের বিরুদ্ধে ক্ষোভ আন্দোলনকারীদের

‘অশুভ নজর কাটিয়ে দেব’, শাড়ি পরে বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন নির্যাতনের অভিযোগ! সিসিটিভির সূত্রে পুলিশের জালে অভিযুক্ত
আগস্ট ২২, ২০২৬

বউকে ফেরাতে কালো জাদু! প্রতিবেশীকে নেমন্তন্ন করে খাইয়ে মুন্ডু কেটে ঠাকুরঘরে পুঁতলেন যুবক
আগস্ট ২২, ২০২৬

স্ত্রীকে ফেরানোর মরিয়া চেষ্টায় ভয়াবহ কাণ্ড, তদন্তে চাঞ্চল্যকর দাবি

নির্মাণ থেকে সংস্থা বাছাই, সবেতেই নৃপেন্দ্র মিশ্র! এবার রাম মন্দির তৈরিতেও বেনিয়মের অভিযোগ
আগস্ট ২২, ২০২৬

ভাইরাল চিঠিতে গুরুতর অভিযোগ, নির্মাণ কমিটির প্রধানের পালটা জবাব

সবজি বিক্রিতে ভাটা, খদ্দের টানতে রুশ মডেলকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করলেন বিহারী ব্যবসায়ী!
আগস্ট ২২, ২০২৬

সবজি বিক্রি বাড়াতে রাশিয়ান তরুণীর নাচের অভিনব কৌশল, মুহূর্তেই দোকানের সামনে ভিড়

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের