নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - ভিন রাজ্যে মৃত পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল বাড়িতে। প্রশাসনিক ব্যবস্থাপনায় মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। চেন্নাইয়ে কাজ থেকে নিজ কোয়ার্টারে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হয় ওই শ্রমিকের। চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হওয়ার পর কোনরকম চিকিৎসাই হয়নি, দাবি পরিবারের। এরপরই প্রশাসনিক তৎপরতায় ওই শ্রমিকের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়।
সূত্রের খবর , ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বাসিন্দা গৌরাঙ্গ রানার মৃত্যু হয় গত রবিবার। এরপর প্রশাসনের দারস্ত হয় পরিবার।গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতোর উদ্যোগে মৃতদেহটি বৃহস্পতিবার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
মৃত গৌরাঙ্গ রানা তামিলনাড়ু একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতে গিয়েছিলেন। রবিবার কাজ থেকে ফেরার পথে একটি মোটর বাইকের ধাক্কায় আহত হন তিনি। মাথায় গুরুতর আঘাত লাগার ফলে চেন্নাইয়ের একটি মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর দফায় দফায় পরিবারের কাছে টাকা চাওয়া হয়।
শুধু তাই নয় পরিযায়ী শ্রমিকের পরিবারকে একাধিক হেনস্থার মুখে পড়তে হয় তামিলনাড়ু রাজ্য পুলিশের কাছ থেকে। অভিযোগ ওঠে রাজ্যের পুলিশের বিরুদ্ধেও। এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার পরে কোনরকম চিকিৎসাই করা হয়নি গৌরাঙ্গ রানার এমনটাই বলা হয় পরিবারের তরফ থেকে।
ঘটনার প্রসঙ্গে বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো বলেন, 'মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার কথা বলেছিলেন। পরিবার যখন আমাদের সঙ্গে দেখা করে তখন আমরা প্রশাসনিক তৎপরতায় এই কাজ করার চেষ্টা করেছি। প্রথমে এরোপ্লেনে করে দমদম বিমানবন্দরে মৃতদেহটি আনা হয় তারপর অ্যাম্বুলেন্সে করে মৃতদেহটি বাড়িতে আসে।'
ঘটনার পরিযায়ী শ্রমিকের দিদি বলেন, ' দেহ রোডের ওপর ৩ ঘণ্টা ধরে পড়ে ছিল। কেউ হাসপাতালে ভর্তি করেনি। পরিবারের ওই একমাত্র রোজগেরে মানুষ ছিল। ছোট বাচ্চা, বউ আছে ওদের একটা কাজের ব্যবস্থা করে দিলে ভালো হয়।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের