নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভোটের মুখে রাজ্যজুড়ে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার সকাল থেকেই তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমার সহ কালীঘাটের তৃণমূল নেতার বাড়িতে একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে। ভোটের মুখে ইডির এই তৎপরতা স্বাভাবিক ভাবে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এই কেন্দ্রীয় সংস্থার তৎপরতা নিয়ে এবার তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কোচবিহারের নির্বাচনী সভা থেকে। একের পর এক হানা ও তদন্তের ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে নিশানা করলেন। তিনি বলেন, ' আজ কালো টাকার হুন্ডি নিয়ে পশ্চিমবঙ্গে বসে আছেন। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হানা দিচ্ছেন। প্রার্থীর বাড়িতে গিয়ে হানা দিচ্ছেন। আমার প্লেনে হানা করছেন। আমার নিরাপত্তাকর্মীদের উপর হামলা করছেন।'
শুধু তাই নয় বিজেপিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল। সামনা সামনি লড়াই করতে পারেনা। ভীতু, কাপুরুষ ওদের বিসর্জন দিন।' এদিন রাজ্যে নির্বাচনী পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' সবাই মাথানত করে, আমরা করি না। আমাদের উপর অনেক অত্যাচার, জুলুম চলছে। আমি এমন নির্বাচন কোনও দিন দেখিনি। পশ্চিমবঙ্গ পুলিশের সব ক্ষমতা কেড়ে নিয়ে বাইরের ফোর্সকে দিয়ে কাজ করাচ্ছে।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের