নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে এবার নয়া মোড়। দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন তৃণমূল নেতা অশোক শাউ। পুলিশি তদন্তে কোনো সুরাহা না হওয়ায় হাইকোর্টে আবেদন জানিয়েছিল মৃতের পরিবার। এবার দু'বছরের মাথায় NIA-কে সেই তদন্তভার দেওয়া হল। এবার আদালতের ওপর আস্থা রাখছে বলে দাবি মৃতের ভাইয়ের।

মৃতের ভাই প্রদীপ সাউ বলেন , "দাদার খুনের আসল অপরাধী ধরা পড়েনি। NIA তদন্ত চেয়েছিলাম। পুলিশের ওপর ভরসা ছিল না আমাদের। তবে কোর্টের ওপর সম্পূর্ণ আস্থা আছে। এবার আসল অভিযুক্ত ধরা পড়বেই। পালিয়ে আর রেহাই নেই। এইভাবে সঠিক তদন্ত না হলে দিনের পর দিন মরতে হবে কাউকে না কাউকে। আমি চাই এই দুষ্কৃতী রাজ বন্ধ হোক। এর পেছনে বড় বড় মাথারা রয়েছে। তাদের প্রত্যেককে খুঁজে বার করতে হবে।"

খুনের পরই তৃণমূল নেতা অশোক সাউয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন অর্জুন সিং। তিনি বলেন, "এই খুনে গুলির সঙ্গে সঙ্গে বোমা চলেছিল। পুলিশ সঠিক তদন্ত করেনি। পুলিশ হাল ছেড়ে দিয়ে ভেবেছিল ঘটনাটা ধামাচাপা দিয়ে দেবে।ট্রায়ালে দিয়ে দিয়েছিল কেসটা। তবে আমরা সেটা হতে দেব না। আমরা মৃতের পরিবারের পাশে আছি। এটার সঠিক আইনি তদন্ত দরকার। হাইকোর্ট জেনে বুঝেই NIA কে তদন্তের নির্দেশ দিয়েছে।"
উল্লেখ্য , সাল ২০২৪। ১৩ ই নভেম্বর ছিল নৈহাটী বিধানসভার উপনির্বাচন। সেদিনই জগদ্দল থানার কাছে চায়ের দোকানে দুষ্কৃতিদের গুলিতে নিহত হয়েছিলেন ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউ। ঘটনার পর উত্তাল হয়ে পরে গোটা ভাটপাড়া এলাকা। খুনের তদন্তে নেমে পুলিশ সাতজনকে গ্রেফতার করেছিল। পরবর্তীতে দু'জন ছাড়া পেয়ে যায়। পরিবারের দাবি ছিল যেভাবেই হোক মূল অপরাধীকে ধরতে হবে। এরপরই তারা হাইকোর্টের কাছে আবেদন করে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের