নিজস্ব প্রতিনিধি, তেল আভিভ - ভারত এবং ইজরায়েল। একে অপরের পরম বন্ধু হিসেবে পরিচিত বিশ্বের দরবারে। বুধবার বিকেলে ২ দিনের সফরে ইজরায়েল পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ‘প্রিয় বন্ধু’ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ‘ভারতপ্রেম’ নেতনিয়াহুর। ভারতীয় পোশাকের পাশাপাশি এক্স হ্যান্ডেলে হিন্দিতে পোস্ট করেছেন তিনি।
এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভিডিওতে দেখা যাচ্ছে, ইজরায়েলের প্রধানমন্ত্রীর পরনে শার্ট-প্যান্টের ওপর হাফ হাতা কোর্ট। মোদির পরনে ছিল কুর্তা-পাজামা। হাস্যমুখে এগিয়ে গিয়ে মোদির সঙ্গে করমর্দন করছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। ক্যাপশানে হিন্দিতে তিনি লিখেছেন, “আমাদের নৈশভোজের ঠিক আগে। ভারতীয় পরম্পরার পোশাক পরে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদিকে চমকে দিয়েছি।“
সূত্রের খবর, ভারতীয় সময় অনুযায়ী, বিকেল ৫টার কিছুক্ষণ আগে তেল আভিভে অবতরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান। বিমানবন্দরে হাজির ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু। বিমান থেকে নেমে সৌজন্য বিনিময়ের পর ভারত সম্পর্কে সারা বলেন, “খুব সুন্দর দেশ।“ মোদির প্রশংসা করে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “উনি দুর্দান্ত নেতা।“
ইজরায়েলে পৌঁছে নিজের এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী আমাকে স্বাগত জানাতে আসায় আমি অত্যন্ত খুশি। দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার জন্য মুখিয়ে আছি। ভারত-ইজরায়েলের বন্ধুত্ব যাতে আরও দৃঢ় হয়, সেই চেষ্টাই করা হবে।“ অন্যদিকে নেতানিয়াহু-ও লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদি, আপনাকে স্বাগত জানাতে পেরে আমিও ভীষণ আনন্দিত।“
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের