নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে শীঘ্রই শুরু হতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন। তার আগেই ফের আটক অনুপ্রবেশকারী। স্বরূপনগর সীমান্তে ৪-৫ কিলোমিটার দূরে ধরা পড়ল ১৭ বাংলাদেশি নাগরিক। স্থানীয়দের সন্দেহজনক আচরণের পর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
সূত্রের খবর, ঘটনা ঘটে শনিবার সকাল ১০টার দিকে, স্বরূপনগরের তেঁতুলিয়া ব্রিজের কাছে। স্থানীয়রা কয়েকজনকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। তাদের জিজ্ঞাসাবাদে অসংগতি ধরা পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ধৃতদের আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, তারা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। কয়েক বছর আগে কাজের জন্য ভারতে প্রবেশ করেছিলেন এবং বিভিন্ন জায়গায় কাজের পর দেশে ফেরার পথে আটক হন। তবে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না।
ধৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৪ জন মহিলা এবং ৭ জন শিশু রয়েছে। ধৃতদের শনিবার বসিরহাট আদালতে তোলা হয়। স্বরূপনগর এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে নিয়মিতই অনুপ্রবেশকারীদের ধরা পড়ছে। এর আগেও অগাস্ট মাসে বিএসএফের হাতে ধরা পড়েছিলেন আরিফুজ্জামান নামে এক বাংলাদেশি পুলিশ কর্তা।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের