নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ভারত-বাংলাদেশ সীমান্তে ফের চাঞ্চল্য। ভারতের ভূখণ্ডে ঢুকে এক ভারতীয় চা চাষীকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়ার অভিযোগ। রাজগঞ্জ ব্লকের সীমান্ত লাগোয়া কুকুরজান এলাকায় শনিবার এই ঘটনা ঘটেছে বলে দাবি পরিবারের। অপহৃত চা চাষী দীপঙ্কর গোপকে উদ্ধারে তৎপর হয়েছে বিএসএফ।
জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের চাউলহাটি সীমান্ত গ্রামের তসরপাড়ার বাসিন্দা দীপঙ্কর গোপ। পরিবারে রয়েছেন বাবা, স্ত্রী এবং দুই ছেলে। সীমান্তের কাঁটাতারের ওপারে প্রায় ছয় বিঘা জমিতে রয়েছে তার ছোট চা-বাগান। প্রতিদিনের মতো শনিবার সকালে সেই বাগানে কীটনাশক স্প্রে করতে গেছিলেন দীপঙ্কর। পরিবারের অভিযোগ, সেই সময় আচমকাই প্রায় ২০ জনের একটি বাংলাদেশি দুষ্কৃতীর দল তার -বাগানে ঢুকে পড়ে। তাকে জোর করে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে বাধা দেন দীপঙ্কর।
শুরু হয় ধস্তাধস্তি। এর মধ্যেই তাকে জোর করে সীমান্ত পার করে বাংলাদেশের পঞ্চগড়ের দিকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ। তবে ততক্ষণে অভিযুক্তরা দীপঙ্করকে নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েছে বলে অভিযোগ পরিবারের। এরপর তাকে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করে বিএসএফ। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিংও করা হয়। তবে রাত পর্যন্ত দীপঙ্করের কোনও সন্ধান মেলেনি।
এই অপহরণের নেপথ্যে প্রতিশোধের কারণ রয়েছে বলে দাবি দীপঙ্করের পরিবারের। তাদের অভিযোগ, চলতি মাসের ৬ তারিখ চোরাচালানের উদ্দেশ্যে এক বাংলাদেশি নাগরিক চাউলহাটি সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন। বিএসএফ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরিবারের দাবি, ওই ব্যক্তি বাংলাদেশি চোরাচালানকারী দলের সঙ্গে যুক্ত ছিলেন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই দীপঙ্করকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা পরিবারের।
রচনার করা মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে চর্চা
সাড়ে ৪ কোটির ব্যবসা ঘিরে চাপানউতোর
বার্ধক্যজনিত সমস্যা বিবেচনায় শীর্ষ আদালতের সিদ্ধান্ত
অন্নপূর্ণার টাকা নিয়ে সমস্যার মাঝেই রেল কলোনি উচ্ছেদের অভিযোগ
কর্মীদের দক্ষতা বাড়াতে তারাপীঠে শুরু বিশেষ সাংগঠনিক কর্মসূচি
বরাকরের রামনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ
মহিলা করণিককে মারধরের অভিযোগ ওঠে পড়ুয়াদের বিরুদ্ধে
হবিবপুরের কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ে ট্যাবের টাকা সরানোর অভিযোগ , নতুন করে তদন্তে বড় পদক্ষেপ CID-র
ফলে নির্মল ঘোষকে ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল
অমিত শাহের বার্তা, সাংবিধানিক পথেই হবে পাহাড় সমস্যার সমাধান
নিউ চামটায় ম্যারাথন বৈঠক রাজনৈতিক নেতৃত্বদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের