নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - রবিবার উত্তরবঙ্গে জনসভায় ভিড়ের উচ্ছ্বাসই কিছুক্ষণের জন্য বিঘ্ন ঘটাল প্রধানমন্ত্রীর ভাষণে। সামনে বসা নিয়ে কর্মী-সমর্থকদের বিশৃঙ্খলায় ভাষণ শুরু করতে দেরি হয় নরেন্দ্র মোদির। পরে কিছুটা বিরক্তি প্রকাশ করলেও, পরিস্থিতি সামলে হাস্যরসের মাধ্যমেই বার্তা দেন তিনি।
শিলিগুড়ির সভামঞ্চে উঠতেই প্রধানমন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত কর্মী-সমর্থকরা। কিন্তু সেই উচ্ছ্বাসই দ্রুত বিশৃঙ্খলায় পরিণত হয়। মঞ্চের সামনে বসা নিয়ে শুরু হয় ঠেলাঠেলি ও গোলমাল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, কিছুক্ষণের জন্য ভাষণ শুরু করতে পারেননি প্রধানমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন তিনি। কিছুক্ষণ অপেক্ষার পর ভাষণ শুরু করে বিরক্তির সুরে বলেন, 'আপনারা এত ভালবাসেন, আবার বিরক্তও করেন।'
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর ভিড় কিছুটা শৃঙ্খল হয় এবং সভা স্বাভাবিক গতিতে এগোয়। এরপর পরিবেশ হালকা করতে হাস্যরসের আশ্রয় নেন মোদি। তিনি বলেন, অনেকেই তার ছবি এঁকে নিয়ে এসেছেন, এমনকি কেউ কেউ তাকে ‘নেপালি’ রূপেও এঁকেছেন। মজা করে তিনি জানান, যদি ছবির পিছনে ঠিকানা লেখা থাকে, তবে তিনি ধন্যবাদ জানাতে চিঠি পাঠাবেন। একই সঙ্গে নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন জনতার কাছ থেকে এই উপহার সংগ্রহ করতে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের