নিজস্ব প্রতিনিধি , নদীয়া - এবারের ভাইফোঁটার দিনে দেখা গেল এক অভিনব ও পরিবেশবান্ধব উদ্যোগ। সাধারণত বোনেরা ভাইদের দীর্ঘায়ু কামনা করে কপালে ফোঁটা দেন, কিন্তু এবার মহিলা সমাজের উদ্যোগে প্রিয় গাছকেও ভাইয়ের আসনে রেখে সমান মর্যাদা দেওয়া হয়। এমন বিরল ঘটনা নজর কেড়েছে সকলের।

সূত্রের খবর, সকাল ৮ টা থেকে প্রায় ৮০ জন মহিলা গান্ধী মোড় থেকে ডাইনোসর মোড় পর্যন্ত প্রায় ১০৮টি গাছে ফোঁটা দিলেন। তাদের হাতে ছিল বেলপাতা, ফুল, মিষ্টি এবং বরণডালা। মহিলারা জানান, গাছ মানুষের জীবনের অপরিহার্য অংশ। “গাছ না থাকলে মানুষের জীবনও স্থির হয়ে যায়,” বললেন তারা।

তাই গাছকে রক্ষা করা মানে নিজেদের জীবনকে রক্ষা করা। এ ভাবনা সমাজে পরিবেশ সচেতনতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। এ বছরের এই উদ্যোগ তৃতীয় বর্ষে পদার্পণ করলো। উৎসবের আনন্দ আরও বাড়াতে রাস্তার দুই ধারে সুন্দর আলপনা আঁকা হয়েছিল, যা দিনটিকে করে তুলেছিল আরও স্মরণীয়।

স্থানীয় কাউন্সিলার মিন্টু দে জানান, “এই গাছগুলো স্থানীয় পৌরসভার উদ্যোগে লাগানো হলেও তাদের যত্ন নেওয়া সম্পূর্ণ নাগরিকদের দায়িত্ব।প্রকৃতির এই অমূল্য সম্পদের প্রতি এই বিশেষ ভালোবাসা ও যত্নদর্শন অনুষ্ঠানের মাধ্যমে বীরনগরের নারী সমাজ পরিবেশবান্ধব সংস্কৃতিকে আরও দৃঢ়ভাবে সমাজে তুলে ধরেছে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী মহিলা শ্বেতা হাজরা জানান, “ গাছ প্রকৃতির বন্ধু, আমাদের ও পরম বন্ধু। তাই সবার আগে গাছকেই বাঁচিয়ে রাখা উচিৎ। আমরা প্রত্যেকবছর ভাইফোঁটার দিন এই অনুষ্ঠান করে থাকি, আগামীদিনেও করব এই ইচ্ছা রয়েছে।”
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের